আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

অর্গানোগ্রাম সংশোধন ও স্থায়ী নিয়োগসহ ১২ দফা দাবিতে ভোলায় ওজোপাডিকো কর্মীদের মানববন্ধন



চ্যানেল ভোলা: অর্গানোগ্রাম সংশোধন, আউটসোর্সিং নিয়োগ বাতিল, স্থায়ী নিয়োগ চালু এবং ১২ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ভোলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)-এর কর্মকর্তা-কর্মচারীরা।

শনিবার (২৭ জুন) সকালে ভোলা ওজোপাডিকো কার্যালয় চত্বরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (সিবিএ) ভোলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন ইউনিয়নের ভোলা শাখার সভাপতি এস এম সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহসহ সংগঠনের অন্যান্য নেতারা। এ সময় ইউনিয়নের সদস্য, পিচরেট শ্রমিক এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ওজোপাডিকোকে আরও কার্যকর ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে অর্গানোগ্রাম সংশোধন, স্থায়ী পদের সংখ্যা বৃদ্ধি, নিয়োগ ও পদোন্নতিতে স্বচ্ছতা এবং বেতন-ভাতা সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন। একই সঙ্গে শ্রম আইন, বিধিমালা, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন, সার্বজনীন মানবাধিকার ঘোষণা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) আলোকে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান তারা।

এ ছাড়া কর্মস্থলে বৈষম্য দূরীকরণ, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা জোরদার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কার্যকর উদ্যোগ গ্রহণ এবং মতাদর্শগত কারণে কোনো কর্মচারীকে চাকরির সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না করার আহ্বান জানান বক্তারা।

তারা অস্থায়ী ও আউটসোর্সিং নির্ভর নিয়োগ ব্যবস্থা বাতিল করে স্থায়ী নিয়োগ চালু, পে-স্কেল বাস্তবায়ন এবং ঘোষিত ১২ দফা দাবি দ্রুত বাস্তবায়নে সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও কর্মসূচি থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উসকানিমূলক অপপ্রচার নিয়ে পুলিশের সতর্কবার্তা

1

ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ছুরিকাঘাতে নিহত যুবক

2

স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে স্বামী-শশুর লাপাত্তা

3

ভরা মৌসুমেও ভোলার নদীতে নেই ইলিশ, দিশেহারা অর্ধলক্ষাধিক জেলে

4

সূরা বাকারার ২৯ নম্বর আয়াত আমল করতে বললেন প্রধানমন্ত্রী

5

মনপুরায় শিক্ষক সংকটে ব্যাহত প্রাথমিক শিক্ষা, শূন্য ৪৮ শিক্ষক

6

গাজীপুরে দুই সন্তানকে কীটনাশক পান করিয়ে হত্যার পর মায়ের আত্ম

7

অনলাইন জুয়া ও বেটিং ঠেকাতে সংসদে নতুন আইন পাস

8

হাফ ভাড়ার ২০ বছরের হিসাব, এক বাসচালকের বক্তব্যে নতুন বিতর্ক

9

‘হেলিকপ্টার নিয়ে কবে আসবেন?’— শিক্ষামন্ত্রীকে শিশুর প্রশ্নে

10

বিএনপি গণভোট না মানায় জাতীয় জীবনে সংকট তৈরি হয়েছে: জামায়াত আ

11

নিম্ন আদালতে ঢালাও ফাঁসি: বিচারক মামুনের বিচারিক ক্ষমতা কেড়ে

12

বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদি জনতার’

13

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৭৫৬ জন

14

মির্জা ফখরুলকে করতালি দিয়ে অভিনন্দন

15

টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

16

অর্গানোগ্রাম সংশোধন ও স্থায়ী নিয়োগসহ ১২ দফা দাবিতে ভোলায় ওজো

17

নাশকতা করার মতো সক্ষমতা নেই আ.লীগের: স্বরাষ্ট্রমন্ত্রী

18

বৃক্ষমেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ হয়নি: প

19

শপথ বাক্যে যা পাঠ করেন রাষ্ট্রপতি

20