আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

বহির্মুখী রেমিট্যান্সে সমন্বিত সার্কুলার জারি বাংলাদেশ ব্যাংকের

 

Brother IT Digital

আমদানি ও পরিবহন সেবা ছাড়া চলতি হিসাবের আওতায় বহির্মুখী রেমিট্যান্সসংক্রান্ত বিভিন্ন বিধিবিধান একত্র করে সমন্বিত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। আজ বুধবারজারি করা এ সার্কুলারে গত বছরের ৩০ সেপ্টেম্বরের সার্কুলারসহ পরবর্তী সময়ে দেওয়া বিভিন্ন নির্দেশনা ও সার্কুলার অন্তর্ভুক্ত করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বৈদেশিক মুদ্রা লেনদেনসংক্রান্ত প্রযোজ্য বিধিবিধান একটি নথিতে একত্র করাই এ উদ্যোগের উদ্দেশ্য। নতুন সার্কুলার জারির ফলে এর আওতাভুক্ত আগের সব নির্দেশনা বাতিল বলে গণ্য হবে। তবে রিপোর্টিংসংক্রান্ত নির্দেশনা বহাল থাকবে।

সমন্বিত সার্কুলারে বহির্মুখী রেমিট্যান্সের বিভিন্ন খাতের বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বিদেশ ভ্রমণ, চিকিৎসা, সরকারি ও আধা-সরকারি সফর, শিক্ষা, ভিসা ও অভিবাসন ফি, বিদেশে কর্মসংস্থান এবং পেশাগত প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণের খরচ।

এ ছাড়া মুনাফা ও লভ্যাংশ, পরামর্শক ও প্রশিক্ষণ সেবা, বিদেশি এজেন্টের পাওনা, বিদেশে শাখা খোলা, উড়োজাহাজ ও জাহাজের লিজ ভাড়া, সফটওয়্যার ও আইটি সেবা, ই-কমার্স এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (এসএমই) বিভিন্ন অর্থ পরিশোধের ক্ষেত্রেও বিধান রাখা হয়েছে।

আন্তর্জাতিক কার্ড ও কার্ড প্ল্যাটফর্মের মাধ্যমে অর্থ পরিশোধ এবং ব্যাংক-মধ্যস্থ আন্তঃসীমান্ত ডিজিটাল পেমেন্ট ফ্রেমওয়ার্কসংক্রান্ত বিধানও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভ্রমণসংক্রান্ত বিধানের আওতায় বিদেশ ভ্রমণ, চিকিৎসা, ব্যবসায়িক সফর, হজ ও ওমরাহসহ বিভিন্ন প্রয়োজনে বৈদেশিক মুদ্রা ছাড়ের নির্দেশনা রয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সমন্বিত সার্কুলারের নির্দেশনাগুলো ৩০ সেপ্টেম্বর ২০২৬ থেকে এক বছর কার্যকর থাকবে। এ সময় নতুন কোনো নির্দেশনা জারি হলে তা এ সার্কুলারের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। কোনো বিষয়ে অস্পষ্টতা বা অসামঞ্জস্য দেখা দিলে মূল সার্কুলারে থাকা নির্দেশনা অনুসরণ করতে হবে।

ব্যবসায়ী ও ব্যাংকিং খাতের সংশ্লিষ্টরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, সমন্বিত সার্কুলারের ফলে বিভিন্ন সময়ে জারি করা আলাদা নির্দেশনা খুঁজে দেখার প্রয়োজন কমবে। ব্যাংক ও সংশ্লিষ্ট অংশীজনরা এক জায়গা থেকেই প্রয়োজনীয় বিধিবিধান সহজে জানতে পারবেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাড়ি চালাতে গিয়ে নারী চালকদের একটু সমস্যা হতেই পারে

1

নিথর দেহ নিয়ে বাড়ি ফিরলেন চরফ্যাশনের লিয়া কাঁদছে সহপাঠী–শিক্

2

ভোলার গরিবের দুবাইয়ে কাশফুলের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভ

3

কোন সড়কে চলবে ব্যাটারিচালিত রিকশা, নির্ধারণ করবে সরকার

4

চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিত

5

আগস্টে কোনো রেমিট্যান্স আসেনি যে ৭ ব্যাংকে

6

ভোলায় বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযো

7

১ ঘণ্টার মধ্যে সবুজবাগ থানার ওসি বদলির আদেশ বাতিল করল ডিএমপি

8

ভোলা জেলা নিয়ে সরকারের নানা পরিকল্পনা রয়েছে: খলিল আহমেদ

9

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দ

10

বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ধারালো ব্লেড

11

বিনামূল্যে চোখের চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করলেন জুবাইদা রহমা

12

অনলাইন জুয়া ও বেটিং ঠেকাতে সংসদে নতুন আইন পাস

13

ভোলার মেঘনায় নৌকাডুবি, দুই জেলেকে জীবিত উদ্ধার

14

হাসপাতালে রোগীর মাথায় ভেঙে পড়ল ছাদ!

15

এক টাকার দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হা

16

বোরহানউদ্দিনে সিএনজি শ্রমিকদের মানববন্ধন

17

যথাযথ যত্ন না নেয়ায় বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা

18

ভোলার ছাত্রদল নেত্রী ইপ্সিতার মৃত্যুর ১ বছর, এখনো মেলেনি রহস

19

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার

20