আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

তৃতীয় বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী প্রভা

 

Brother IT Digital

ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবুও তার রহস্যময় ক্যাপশন, বাছাই করা ছবি কিংবা আবেগঘন পোস্ট ঘিরে মাঝেমধ্যেই প্রেম ও বিয়ে নিয়ে তীব্র কৌতূহল তৈরি হয় ভক্তদের মনে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রবাসী এবং নিজের চেয়ে বয়সে ছোট এক যুবকের সঙ্গে তার তৃতীয় বিয়ের গুঞ্জন নতুন করে আলোচনায় এনেছে এই অভিনেত্রীকে। দাবি করা হয়েছিল যে পরিবারের আপত্তি সত্ত্বেও আগস্টের শুরুতে ব্যাংককে এই বিয়ে সম্পন্ন হয়, তবে প্রভা নিজেই এই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছেন।

গত কয়েক মাস ধরে প্রভার বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট এবং ব্যক্তিগত কর্মকাণ্ডই মূলত এই গুঞ্জনের আরও বাড়িয়েছে। এপ্রিলে অনামিকায় হীরার আংটি পরা ছবি প্রকাশ করে তিনি বাগদানের ইঙ্গিত দিয়েছিলেন।

এরপর জুনে নেপাল ভ্রমণের সময় ‘আই লাভ ইউ’ লেখা বেলুন ও এক পুরুষের হাতের ছবি পোস্ট করে পরে তা সরিয়ে নেন। জুলাইয়ের শেষেও ‘তোমাকে ছাড়া দিন কাটছে’ শিরোনামে রহস্যময় পোস্ট দেন তিনি, যা তার জীবনের নতুন সম্পর্কের দিকে নির্দেশ করছিল বলে ধারণা করা হয়।

এর আগেও বিভিন্ন মন্তব্যের কারণে সংবাদের শিরোনামে এসেছিলেন তিনি। চলতি বছরের শুরুতে লাইভে এসে বিয়ে সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করেছিলেন প্রভা।

পরবর্তীতে জুনে এক ভিডিও বার্তায় নারীদের বিবাহিত পুরুষের ছলনায় না ভোলার পরামর্শ দেন, যা নিয়েও ব্যাপক চর্চা হয়। কারণ সে সময় এক জনপ্রিয় কার রিভিউয়ারের সঙ্গে তার প্রেমের খবর রটেছিল।

প্রভার অতীত জীবনে দুটি বিয়ে ও বিচ্ছেদের ঘটনা ঘটেছে। ২০১০ সালে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এবং পরবর্তীতে মাহমুদ শান্তর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়।

অতীত ইতিহাস এবং বর্তমানের রহস্যময় বার্তার কারণেই মূলত এই বিয়ের গুঞ্জনটি ডালপালা মেলেছিল। তবে অভিনেত্রী নিজে সরাসরি তা অস্বীকার করায় আপাতত সেই কৌতূহলের সমাপ্তি টানতেই হচ্ছে।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭

1

দুপুরে ভাত খাওয়ার পর কেন ঘুম আসে?

2

চাকরি পেতে নেতার ফোন কেন, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

3

৫০ হাজার টাকা ঋণে শুরু, এখন দিনে আয় ৩ হাজার

4

প্রবাসী আয়ে চাঙা দেশের রিজার্ভ

5

ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ৯৯ হাজার কোটি টাকা

6

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর, প্রজ্ঞাপন কী ব

7

ফিঙ্গারপ্রিন্টের রাবার ছাপ দিয়ে ভুয়া সিম নিবন্ধন, বাগেরহাটে

8

‘ফিল্মি’ কায়দায় ট্রাক থেকে মুরগি চুরি, পুলিশের অভিযানে নিহত

9

চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন একমাত্র ছেলে, অঝোরে

10

৯০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক তরুণ গ্রেপ্তার

11

শাহ আলী থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন ভোলার শামীম

12

মাদারীপুরে সাপের ছোবলে প্রাণ গেল গৃহবধূর

13

এসএসসি ফল নিয়ে নয়নের অনুপ্রেরণামূলক বার্তা

14

শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: মিজানুর রহমান আজহারী

15

বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু

16

জ্বালানি তেলের মজুত সক্ষমতা ৯০ দিনে উন্নীত করার উদ্যোগ সরকার

17

পরিবারের অমতে বিয়ে, মেয়েকে পিটিয়ে হত্যা করলেন বাবা

18

১৬ জেলায় বন্যার পূর্বাভাস, এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ড

19

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন, প্রেমিকা গ্রেপ্তার

20