আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় শুরু হলো বৃক্ষরোপণ অভিযান ও সপ্তাহব্যাপী বৃক্ষমেলা



নিজস্ব প্রতিবেদক, ভোলা: “বৃক্ষরোপণে সাজাব দেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬।

জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগ, ভোলার যৌথ আয়োজনে বৃহস্পতিবার ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করা হয়। পরিবেশ সুরক্ষা এবং সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. শামীম রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপকূলীয় বন বিভাগ, ভোলার বিভাগীয় বন কর্মকর্তা মো. আরিফুল হক বেলাল।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি ছিলেন ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার।

অনুষ্ঠানে বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ পরিবেশ গড়ে তুলতে সবাইকে বেশি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর আহ্বান জানান।

বৃক্ষমেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। আয়োজকদের আশা, এ মেলা স্থানীয়দের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং ব্যাপক বৃক্ষরোপণে ইতিবাচক ভূমিকা রাখবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এটা শুধু জাদুঘর নয়, স্বৈরশাসকের দণ্ডের স্তূপ’

1

পুলিশের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ পেলে ডোপটেস্টের মাধ্যমে

2

বাংলা বলায় ভারতীয় মুসলিম নারীকে ঠেলে পাঠানো হলো বাংলাদেশে

3

জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রম

4

চরফ্যাশনে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্য

5

সব বাহিনীকে জবাবদিহিতার মধ্যে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

6

বিএনপি-জামায়াত উত্তেজনা, ১৪৪ ধারা জারি

7

বিএনপিতে যোগ দিলেন এনসিপির কেন্দ্রীয় নেতা

8

লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক চালকের মৃ'ত্যু, হেলপার আহ'ত

9

ভিসা আবেদনকারীদের কৃতজ্ঞতা জানালো ভারতীয় হাইকমিশন

10

কেইনকে অভিশাপ দেওয়া সেই তান্ত্রিক এবার রোনালদোকে নিয়ে করলেন

11

শেখ হাসিনা-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশ

12

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের মনোনয়নপত্র সংগ্রহ

13

আজ বিশ্ব প্রেমিকা দিবস

14

ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ছুরিকাঘাতে নিহত যুবক

15

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

16

আবারও বন্ধ ইন্টারনেট, দিল্লিতে কী ঘটছে?

17

লাফিয়ে বাড়ছে সোনা ও রুপার দাম, নেপথ্যে কী?

18

ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়ন

19

ক্যানসার, স্ট্রোক ও অন্ধত্ব: লালমোহনে একই পরিবারের চার সদস্য

20