আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

চরফ্যাশনে জুলাই শহিদ দিবসের আলোচনা সভা



এইচ এম নোমান, চরফ্যাশন: জুলাই শহিদ ও আহত যোদ্ধাদের নিয়ে কটূক্তি, অবমাননাকর মন্তব্য কিংবা বৈষম্যমূলক আচরণ করা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বক্তারা। একই সঙ্গে জুলাই আন্দোলনের চেতনা ও অর্জন রক্ষায় সংশ্লিষ্ট সব দপ্তর ও প্রতিষ্ঠানের সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় ভোলার চরফ্যাশন উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জুলাই আন্দোলনের আহত যোদ্ধারা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

তারা বলেন, “অনেক ত্যাগ ও কষ্টের বিনিময়ে জুলাই আন্দোলন সফল হয়েছিল। কিন্তু বর্তমানে অনেক আহত যোদ্ধা কটূক্তি ও বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছেন।”

বক্তারা বলেন, জুলাই শহিদ ও আহত যোদ্ধাদের মর্যাদা, সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সব বিভাগকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে তাদের প্রতি কোনো ধরনের অবমাননাকর আচরণ বা বৈষম্য বরদাশত করা হবে না বলেও উল্লেখ করা হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, মেডিকেল অফিসার ডা. আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতীয়া, সাবেক সহ-সভাপতি কয়সর আহমেদ কমল, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক ও সহকারী অধ্যাপক রেজাউল হাসান ইমরান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বাহার উদ্দিন, শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহম্মেদ এবং দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির।

এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুরনবী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, এনজিও সুশীলনের কর্মকর্তা বুলবুল আহমেদ, জুলাই আন্দোলনের আহত যোদ্ধা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে বাংলাদেশী ২৫ এজেন্সির তালিকা প্রক

1

চরফ্যাশনে জেলে তালিকা হালনাগাদে মতবিনিময়

2

বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত

3

জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বললেন রাকসু নেতা

4

সব বাধা পেরিয়ে এ বছরই দেশে ফিরব: শেখ হাসিনা

5

কথা কাটাকাটির জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী

6

ক্ষুদ্র ব্যবসায়ীদের দিতে হবে না টার্নওভার কর

7

লালমোহনে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

8

বিষের বোতল নিয়ে প্রবাসীর বাড়িতে তরুণীর অনশন, অতঃপর

9

বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা

10

১৭ বার পেছাল অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ

11

লালমোহনে ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৪ বস্তা ভিজিএফ চাল উদ্ধার

12

বোরহানউদ্দিনে ৪ শতাংশ জমির বায়না, ১০ লাখ টাকা লেনদেনের দাবি

13

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অফিস করবেন বঙ্গভবনে, থাকবেন স্পিকারের

14

আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম

15

মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু

16

সেপটিক ট্যাংক এখন নীরব মৃত্যুফাঁদ, প্রতিবছর শতাধিক প্রাণহানি

17

ফজরের নামাজের সিজদায় গিয়ে আর উঠলেন না ইমাম

18

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার

19

বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত আবুল খায়ের, সাহায্যের আবেদন

20