আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘দেশের প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত বিশ্ববিদ্যালয়’: বরিশাল বিশ্ববিদ্যালয়

 

Brother IT Digital

ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানে সাধারণ শিক্ষার্থীদের বীরত্বপূর্ণ প্রতিরোধের স্মারক হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়কে (ববি) আনুষ্ঠানিকভাবে ‘দেশের প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত বিশ্ববিদ্যালয়’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ৯৫তম সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৮ জুলাই তৎকালীন সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় ক্যাডাররা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সংলগ্ন মহাসড়কে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। ওই দিন সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও গুলির মুখেও শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তোলেন।

শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে ১৮ জুলাই বিকেলে আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় ক্যাডাররা ক্যাম্পাস ত্যাগ করতে বাধ্য হয় বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ের দাবি, এর মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে তৎকালীন সরকারের বাহিনীর নিয়ন্ত্রণমুক্ত হওয়ার নজির স্থাপন করে।

সিন্ডিকেটের এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, সভায় প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। এখন চূড়ান্ত অনুমোদনের জন্য এটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠানো হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশীদ বলেন, ১৮ জুলাইয়ের ঐতিহাসিক অর্জনকে স্মরণীয় করে রাখতে ৯৫তম সিন্ডিকেট সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়কে ‘দেশের প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত ক্যাম্পাস’ হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই সিদ্ধান্তটি চ্যান্সেলর (রাষ্ট্রপতি) বরাবরও পাঠানো হবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেপটিক ট্যাংক এখন নীরব মৃত্যুফাঁদ, প্রতিবছর শতাধিক প্রাণহানি

1

নতুন হাসপাতালের অনুমোদন ১৩ উপজেলায়

2

কার্ডের খেলা না খেলে মানুষের কর্মসংস্থান নিশ্চিত করুন: নাহিদ

3

নতুন রাষ্ট্রপতিকে প্রথম যে দুই দেশ শুভেচ্ছা জানাল

4

শেখ হাসিনাকে ফেরানোর দাবি, পবিপ্রবির ১১ শিক্ষকের বিরুদ্ধে ব্

5

ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ

6

ইউনূস সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে: হোসেন জিল্লুর রহমা

7

জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খাঁন

8

চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে তিন শিক্ষকের সংবর্ধনা ও দোয়া মা

9

ম্যাচ চলাকালে প্রেমিকাকে মেসেজ, শাস্তি পেলেন ক্রিকেটার

10

যে ৪ খাবার একাধিক ক্যানসারের ঝুঁকি কমাতে পারে

11

এলপিজির নতুন দাম নির্ধারণ করেছে সরকার

12

মাদ্রাসা শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা

13

কিশোরীর সঙ্গে পরকীয়া, রিপন মিয়াকে জরিমানা করে গ্রাম ছাড়ার নি

14

লালমোহনে তাবলীগ জামাতে এসে মারা গেলেন ব্রাহ্মণবাড়িয়ার মুসল্ল

15

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা, দুই এজেন্সি সিলগালা

16

অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে

17

বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো গুম-খুন হয়নি : পার্

18

পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

19

ফিঙ্গারপ্রিন্টের রাবার ছাপ দিয়ে ভুয়া সিম নিবন্ধন, বাগেরহাটে

20