আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশের জাকারিয়া



সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় অনন্য সাফল্য পেয়েছেন বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া।

বিশ্বের ১৩৩টি দেশের শত শত প্রতিযোগীকে পেছনে ফেলে প্রতিযোগিতার চতুর্থ শাখায় প্রথম স্থান অধিকার করেছেন তিনি। খবর এসপিএ’র।

হাফেজ নুরুদ্দিন জাকারিয়া রাজধানীর আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী। এবারের প্রতিযোগিতায় তিনি চতুর্থ শাখায় অংশ নেন। এ শাখায় প্রতিযোগীদের টানা ১৫ পারা পবিত্র কুরআন হিফজের পাশাপাশি শুদ্ধ তিলাওয়াত ও তাজবিদের দক্ষতা যাচাই করা হয়।

সবগুলো ধাপ সফলভাবে অতিক্রম করে সেরা হওয়ার গৌরব অর্জন করেন বাংলাদেশের এই কুরআনের হাফেজ। এবারের প্রতিযোগিতায় অংশ নেন বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগী।

৫টি পৃথক শাখায় আয়োজিত এ প্রতিযোগিতায় সৌদি আরবের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের বিচারকরা প্রতিযোগীদের কুরআন হিফজ, তিলাওয়াত, তাজবিদ ও সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা মূল্যায়ন করেন। বিভিন্ন শাখায় মোট ৫০ জন প্রতিযোগীকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হবে।

সৌদি আরবের ইসলাম বিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এবারের মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার মোট পুরস্কারমূল্য এক কোটি ২৬ লাখ সৌদি রিয়াল।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি নিয়ে জরুরি বিজ্ঞপ্তি

1

খাল পুনঃখনন শেষে সরকারি কোষাগারে ২২ লাখ টাকা ফেরত দিলেন ইউএন

2

৭ মাসের শিশুকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ, বাবা আটক

3

চীন থেকে প্রেম, মেহেরপুরে বিয়ে: কাগজপত্রে মিলল রহস্য

4

বিনা চিকিৎসায় আর কারও মৃত্যু দেখতে চাই না: স্বাস্থ্যমন্ত্রী

5

বকেয়া প্রাইভেটের টাকা চাওয়ায় শিক্ষিকাকে দা দিয়ে কুপিয়ে জখম

6

চুরি করে অনুতপ্ত, চিরকুট লিখে গ্যাস সিলিন্ডার ফেরত দিল চোর

7

৬ মাস পর খোলা হল পাগলা মসজিদের ১৩ দানবাক্স, চলছে গণনা

8

পে-স্কেল বাস্তবায়ন হবে যে দুই ধাপে

9

‘আকাশ থেকে নেমে ধরবে’ —ইনুকে ফোনে বলেছিলেন শেখ হাসিনা

10

মায়ের মুখে লাথি মেরে দাঁত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক ছেলে

11

অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য আসছে বড় সুসংবাদ

12

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্

13

বোরহানউদ্দিনে ৩৩ কেভি লাইনে ত্রুটি, বিদ্যুৎহীন পুরো ভোলা

14

বাড়িতে হামলার প্রতিক্রিয়া জানালেন সাকিব

15

দুই দেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হলে অনেক সমস্যার সমাধান হয়

16

গাড়ি চালাতে গিয়ে নারী চালকদের একটু সমস্যা হতেই পারে

17

হাসবুনাল্লাহু ওয়া নি‘মাল ওয়াকিল অর্থসহ বাংলা উচ্চারণ ও পড়

18

তথ্যমন্ত্রীকে বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির অভিনন্দন

19

ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মৃত্যু,

20