আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

মওদুদী না জিন্নাহ, জামায়াতের রাজনৈতিক পিতা কে: প্রশ্ন রাশেদ খানের

 

Brother IT Digital

জামায়াতের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী ও পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর আদর্শ পরস্পরবিরোধী উল্লেখ করে জামায়াতের বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান।

মওদুদী না জিন্নাহ, জামায়াতের রাজনৈতিক পিতা হিসেবে কাকে মানা হবে, সে বিষয়ে দলটির অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ প্রশ্ন তুলেন তিনি।

পোস্টে রাশেদ খান লিখেছেন, ‘জামায়াত-শিবিরকে সিদ্ধান্ত নিয়ে যেকোনো একজনকে তাদের রাজনৈতিক পিতা হিসেবে মানা উচিত। জামায়াতের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী জামায়াত-শিবিরের রাজনৈতিক পিতা। আর মুহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের জাতির পিতা। কিন্তু দুজন পরস্পরবিরোধী চিন্তা ও আদর্শের অধিকারী।’

তিনি বলেন, ‘মুহাম্মদ আলী জিন্নাহর আদর্শ অনুসরণ করলে মওদুদীর আদর্শ অনুসরণ করা যায় না। কারণ জিন্নাহ ছিলেন মধ্যপন্থী ও পশ্চিমা ভাবধারার জাতীয়তাবাদে বিশ্বাসী। অন্যদিকে মওদুদী ছিলেন ইসলামি ভাবধারায় বিশ্বাসী, যেখানে ভৌগোলিক জাতীয়তাবাদ গুরুত্বপূর্ণ নয়। অর্থাৎ দ্বিজাতিতত্ত্বের বিরোধী চিন্তার মানুষ ছিলেন জামায়াতের প্রতিষ্ঠাতা মওদুদী।’

রাশেদ খান পোস্টে লিখেন, ‘বর্তমান জামায়াত পরস্পরবিরোধী দুজনকেই রাজনৈতিক পিতা বা আদর্শ হিসেবে মানতে চায় কেন? যারা প্রকৃতপক্ষে মওদুদীবাদী, তারা জিন্নাহবাদী হওয়ার চেষ্টা করলে সেটি মওদুদীবাদী আদর্শ থেকে বিচ্যুতি নয় কি?’

রাশেদ খান বলেন, তাহলে কি বর্তমান জামায়াত মূলধারা থেকে আদর্শচ্যুত? অর্থাৎ ইসলামি বা শরিয়া আইন প্রতিষ্ঠার চিন্তা থেকে দূরে সরে গিয়ে পাকিস্তানের জাতির পিতা মুহাম্মদ আলী জিন্নাহকেই তারা আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করতে চায়? এ বিষয়ে জামায়াতের রাজনৈতিক অবস্থান পরিষ্কার থাকা জরুরি।

তিনি আরও লিখেছেন, ‘অন্যথায় জামায়াতের বর্তমান নেতাকর্মীরা আধা ইসলামি, আধা মধ্যপন্থী আদর্শ অনুসরণ করতে গিয়ে তালগোল পাকিয়ে বেপরোয়া ও হঠকারী হয়ে উঠছেন। এটি নেতাকর্মীদের সমস্যা নয়, বরং নীতিনির্ধারকদের সমস্যা।’

রাশেদ খানের দাবি, ‘ক্ষমতার মোহে জামায়াতের নীতিনির্ধারকেরা তাদের নেতাকর্মীদের সঠিক আদর্শের দীক্ষা দিতে ব্যর্থ হচ্ছেন। আর তাই বর্তমান জামায়াতের এই অধঃপতন।’

পোস্টে জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের সন্তান ব্রিগেডিয়ার আমান আযমীর একটি মন্তব্যও তুলে ধরেন রাশেদ খান। সেখানে তিনি লেখেন, ‘আমার বাবা যে জামায়াত করেছে, আর বর্তমান এই জামায়াত এক নয়!’                      


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে খাটের নিচে লুকিয়ে ছিল ১৬ ফুটের অজগর

1

মোদির পদত্যাগপত্র নিয়ে যা বলল ভারত সরকার

2

মদের বার থেকে মসজিদ: মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়া বিন রাস

3

বিদ্যুতের চাহিদা পূরণে সৌর বিদ্যুৎ প্রকল্প করতে চায় সরকার: ব

4

ইলিশ মিলছে না মেঘনা নদীতে, জেলেদের চোখে হতাশা

5

দুই দিনের কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল

6

আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ: অনিশ্চয়তায় ২৯৫ বিদেশি মেডিকেল শিক্ষ

7

ফেনীতে নিষিদ্ধ সংসগঠন ছাত্রলীগের মিছিল

8

বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড, ১১ মাসে শোধ ৪১৩ কোটি ডলার

9

ভিডিও এডিটর নেবে চ্যানেল ভোলা

10

চব্বিশের সেদিন ডিবি কার্যালয়ে কী ঘটেছিল, বিস্তারিত জানালেন স

11

দক্ষিণ আইচায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

12

২৪ থেকে ৪৮ ঘণ্টায় বন্যার শঙ্কা, বাড়বে নদ-নদীর পানি

13

শহিদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে ১ কোটি টাকার অনুদা

14

বৈধ অভিবাসনের পথ প্রশস্ত করতে আইওএমের সহযোগিতা চান শামা

15

৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষকদ

16

তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, আটক ৩

17

লালমোহনে ৬০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

18

স্বর্ণের দামে ফের বড় পতন, ভরিতে কমলো কত?

19

বরের গাড়ি থামিয়ে নববধূকে তুলে নিল ‘উত্ত্যক্তকারী’

20