আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলা সরকারি কলেজে পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’

 

Brother IT Digital

ভোলা প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় ভোলা সরকারি কলেজে পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) কলেজের দিবস উদযাপন কমিটির উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে কলেজের ১০১ নম্বর কক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইসরাফিল। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক জামাল হোসেন এবং শিক্ষক পরিষদের সম্পাদক নূর মোহাম্মদ মাসুদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ভোলা সরকারি কলেজের শিক্ষার্থী মো. নাইমের মা ফাতেমা বেগম।

দিবস উদযাপন কমিটির আহ্বায়ক কাজী মো. হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে বক্তব্য দেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক আরাফাত ইসলাম ইফতি, কলেজ ছাত্রশিবিরের সভাপতি মো. আল-আমিন, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভীর শুভ, যুগ্ম আহ্বায়ক সাকিব হোসেন সাখাওয়াত, কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক মেসকাত আহাম্মেদ, ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক কলেজ সভাপতি মো. হাবিবুর রহমান, জুলাইযোদ্ধা মো. জিদান আনাবীর এবং ছাত্রদল নেতা মো. ইয়ামিন।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি এবং শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা নতুন প্রজন্মের কাছে গণঅভ্যুত্থানের ইতিহাস ও চেতনা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক বিধান কৃষ্ণ দাস, প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান মো. কামাল হোসেন, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মো. হুমায়ুন কবির, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মো. হুমায়ুন কবির, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. রিয়াজ উদ্দিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. রোকনুজ্জামান, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মো. হাবিবুল আহসান, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. এরশাদ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. মনির হাসান, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহাব উদ্দিন, প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. কামরুল হাসান, উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক মো. ইসহাক উদ্দিন রাসেলসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে কলেজ মসজিদে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে দিনের কর্মসূচির সমাপ্তি হয়।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সালাহউদ্দিন আহমদ, গ্রেট জব!...বিএনপি জোস কাজ করছে’— ‍সালমান

1

লোডশেডিংয়ে গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ, চাপে প্রেসিডেন্টের নতুন

2

ভোলায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মাদ্রাসা শিক্ষকের উপর হামলা,

3

আমদানিতে ঝুঁকি কমাতে হেজিং সুবিধা চালু করল বাংলাদেশ ব্যাংক

4

তেলের দাম বাড়ার ধাক্কা, চাপে উৎপাদক থেকে ভোক্তা

5

নতুন দায়িত্ব পেলেন আসিফ সারজিস ও মিতু

6

নেপালে পাহাড়ি ঢলের গতিপথ কোন দিকে, পদ্মায় পৌঁছাবে?

7

ঘুষের ভিডিও ভাইরাল: দেবীগঞ্জের পিআইও বাবুল চন্দ্র রায় প্রত্য

8

রাতে খাটের নিচে লুকিয়ে ছিল ১৬ ফুটের অজগর

9

জলাবদ্ধতা নিরসনে চরফ্যাশনে খালের বাঁধ অপসারণ

10

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভোলা জেলা পরিষদ প্রশাসকের সৌজন্

11

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণে দাম

12

ভোলায় ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

13

২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

14

ট্রাফিক পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা, লেডি বাইকারসহ দুইজনের সশ্র

15

যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

16

ঢাকার হত্যা মামলার দুই আসামি ভোলায় গ্রেফতার

17

হোটেলের বাথরুমে তৈরি হচ্ছিল ‘খাঁটি মধু’, আটক ৪

18

উত্তাল সমুদ্র, মাছ শিকারে না যাওয়ার আহ্বান কোস্টগার্ডের

19

প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন নিয়ে সৌদির বার্তা

20