ভোলা সদর উপজেলার ভোলার চরে মা ইলিশ সংরক্ষণ অভিযান চালিয়ে ৫ লাখ মিটার অবৈধ জাল ও ৫০ কেজি ইলিশ জব্দ করেছে মৎস্য বিভাগ। এ সময় চার জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৭ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানে বাংলাদেশ নৌ পুলিশ সহযোগিতা করে। পরে জব্দ করা অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধার করা ইলিশ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।
ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান ভূঁইয়া জানান, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখা ও ইলিশের উৎপাদন বাড়াতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মা ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন