আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

এজলাসে বসে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

 

Brother IT Digital

গোপালগঞ্জে আদালত চলাকালীন সময়ে বিচারকের ছুড়ে মারা পেপার ওয়েটের আঘাতে মাথা ফেটেছে এক শিক্ষানবিশ নারী আইনজীবীর। মাথায় আঘাতপ্রাপ্ত ওই আইনজীবীকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিচারকের এমন অপ্রত্যাশিত ব্যবহারের জন্য আইনজীবীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

বুধবার (২২ জুলাই) আদালত চলাকালীন সময় এ ঘটনা ঘটে।

জানা গেছে, গোপালগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২–এর বিচারক মো. সুজন মিয়ার আদালতে বিচার কার্যক্রম চলাকালে আদালতকক্ষের পেছনের সারিতে কয়েকজন আইনজীবী ও মক্কেলকে কথা বলতে দেখেন তিনি। এ সময় তাদের লক্ষ্য করে একটি কাঁচের পেপার ওয়েট ছুড়ে মারেন। সেটি গিয়ে শিক্ষানবিশ নারী
আইনজীবী সাবিহা সুলতানার মাথায় আঘাত করে। এতে তার মাথা ফেটে যায়। পরে তাকে তাৎক্ষণিকভাবে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।
এ ব্যাপারে জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. জুলকদর রহমান তীব্র ক্ষোভ ও বিচারকের এমন ব্যবহার অনাকাঙ্ক্ষিত হিসাবে উল্লেখ করেন।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জিপি অ্যাডভোকেট এম এ আলম সেলিম ক্ষোভ ও নিন্দা জানিয়ে এ ঘটনার তদন্ত ও বিচার দাবী জানান।

এ বিষয়ে বিচারক মো. সুজন মিয়ার মোবাইল ফোনে এবং হোয়ার্টসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেনই।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনাকে ফেরত না দিয়ে রাজনীতির সুযোগ করে দিচ্ছে ভারত: রি

1

সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন

2

বোরহানউদ্দিনে যুবককে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

3

ভোলায় ২ হাজার পিচ ইয়াবাসহ মাদক কারবারি আটক

4

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

5

চরফ্যাশনে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে প্রকল্প অবহিতকরণ

6

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্

7

ছেলে হত্যার মামলা প্রত্যাহার না করায় বাবাকে গুলি

8

স্পিকার ছাড়াও খামেনির জানাজায় অংশ নিতে গেলেন যারা

9

সম্পত্তির দাবিতে দাদা-দাদির ঘরে আগুন দিলো নাতি

10

১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্

11

কুমিল্লার নতুন ডিসি ভোলার কৃতিসন্তান রোজী আকতার

12

এবার এসিসির বড় দায়িত্ব পেলেন তামিম

13

বেসরকারি শিক্ষকদের বদলির কার্যক্রম চালু, আবেদন অনলাইনে

14

বৃষ্টির ক্ষতি পুষিয়ে নতুন বীজতলায় ব্যস্ত চরফ্যাশনের কৃষক

15

দেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

16

রাতের বেলায় ঘটনা ঘটাইতে হবে যখন মন্ত্রীরা ঘুমায়, কেন বললেন ফ

17

দুই দিনের মাথায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৫ হাজার ৪৮২ টা

18

যে তিন কারণে বাড়ছে লোডশেডিং

19

সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা

20