আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

জোরপূর্বক শারীরিক সম্পর্ক, স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

 

Brother IT Digital

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জ থানার নাসিক ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত স্বামীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও অভিযুক্ত স্ত্রীর ভাষ্য অনুযায়ী, ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর তাদের মৌখিকভাবে বিচ্ছেদ হয়। তবে এরপরও ওই ব্যক্তি নিয়মিত তার কাছে যাতায়াত করতেন। প্রায় তিন মাস আগে তিনি অন্য একটি মেয়েকে বিয়ে করেন। এরপরও বিষয়টি মেনে নিয়ে ওই নারী তাকে বাসায় আসতে দেন বলে জানান।

অভিযুক্ত স্ত্রীর অভিযোগ, তার স্বামী তাকে কোনো ভরণপোষণ দিতেন না। বরং বেতন পাওয়ার পর টাকার জন্য বাসায় আসতেন। পাশাপাশি প্রায়ই জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করতেন।

ঘটনার দিনও তিনি জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করলে একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওই নারীর হাতে তার স্বামীর গোপনাঙ্গ কেটে যায় বলে দাবি করেন অভিযুক্ত স্ত্রী।

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল আল মামুন বলেন, অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।                      


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদল নেত্রী প্রীতিকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট, কড়া জবা

1

হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার

2

বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া

3

‘মেয়ের চাপে’ যশোর থেকে ঢাকায় হেরোইন আনছিলেন ৬৫ বছরের মা

4

স্কুল ফিডিংয়ে নিম্নমানের ডিম, যে বার্তা দিলেন প্রতিমন্ত্রী ব

5

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

6

সংবর্ধনা অনুষ্ঠান থেকে জুলাই যোদ্ধাদের বের করে দিলেন বিএনপি

7

গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রতিবাদে জামায়াতের মোমবাতি মিছিল

8

৬ মাসের জন্য বহিষ্কার ঢাবি শিবির কর্মী, সিটও বাতিল

9

স্ত্রী চাইলে তাৎক্ষণিক দেনমোহর পরিশোধ করতে হবে, হাইকোর্টের র

10

‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়েছেন পাভেল? যা জানা গেল

11

যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী বললেন, ‘আই হ্যাভ আ প্ল্যান’

12

আজকের ঘটনায় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত; এভাবে চলতে থাকলে স

13

চরফ্যাশনে নজরুল বর্ষ উদযাপন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান

14

দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

15

শেখ হাসিনার ব্যাপারেও আইন নিজস্ব গতিতে চলবে: লুৎফুজ্জামান বা

16

মনপুরায় দুই সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর

17

চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিত

18

ব্রিকসে বাংলাদেশকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পি

19

সংসদে আরও ৫টি স্থায়ী কমিটি গঠন, কে কোন দায়িত্বে?

20