আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রবাসী ও শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ দূতাবাসের কড়া সতর্কবার্তা

 

Brother IT Digital

রাশিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসী কর্মী ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রলোভনে পড়ে যুদ্ধে অংশ না নেয়ার আহ্বান জানিয়েছে মস্কোর বাংলাদেশ দূতাবাস। সম্প্রতি দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের জারি করা এক জরুরি সচেতনতামূলক বার্তায় এই সতর্কতা জারি করা হয়।

শুক্রবার (৩১ জুলাই) রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু অসাধু চক্র অতিরিক্ত অর্থ, বিদেশি নাগরিকত্ব ও উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে প্রবাসীদের যুদ্ধক্ষেত্রে নিয়ে যাচ্ছে। শুরুতে পেছনের সারিতে কাজের ভুয়া আশ্বাস দেয়া হলেও বাস্তবে তাদের অধিকাংশকেই প্রতারণার মাধ্যমে ড্রোন হামলার মতো চরম ঝুঁকিপূর্ণ সম্মুখসারিতে ঠেলে দেয়া হচ্ছে।

এ ছাড়া যাচাই-বাছাই ছাড়া ‘সার্ভিস ভিসা’ ব্যবহার করে ভ্রমণ না করা এবং দূতাবাসের সত্যায়নহীন চাহিদাপত্রের ভিত্তিতে চাকরি গ্রহণ থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়েছে। প্রথমদিকে কম বেতন পাওয়ায় অনেকে বেশি আয়ের লোভে এই আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছেন, যা তাদের ও তাদের পরিবারের জন্য গভীর দুর্ভোগ বয়ে আনতে পারে।

রাশিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত কমবয়সী শিক্ষার্থীদের ড্রোন পরিচালনা, সংযোজন এবং গোয়েন্দা কার্যক্রমে প্রশিক্ষণ দিয়ে যুদ্ধে ব্যবহার করার প্রমাণ মিলেছে। পড়াশোনার উদ্দেশ্যে বিদেশে গিয়ে এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়ানো থেকে বিরত থাকতে বলা হয়েছে।

দূতাবাস আরও জানায়, বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ছাড়া পার্টটাইম চাকরি করা রাশিয়ার আইনে সম্পূর্ণ অবৈধ। এছাড়া ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর অবৈধভাবে অবস্থান কিংবা এক কোম্পানির ভিসার বিপরীতে অন্য কোম্পানিতে কাজ করাও রুশ আইনে গুরুতর দণ্ডনীয় অপরাধ। মাদক সেবন বা যেকোনো ধরনের হয়রানিমূলক আচরণ থেকেও প্রবাসীদের কঠোরভাবে দূরে থাকতে বলা হয়েছে।

দূতাবাস স্পষ্টভাবে জানিয়েছে, ইচ্ছাকৃতভাবে আইন লঙ্ঘনকারী প্রবাসীদের কোনো আইনি সহায়তা দেয়া হবে না। তাই সবাইকে সব ধরনের প্রলোভন ও যুদ্ধ থেকে দূরে থেকে নিরাপদ ও বৈধ কর্মসংস্থানে থাকার আহ্বান জানানো হয়েছে। কোনও ধরনের সন্দেহজনক প্রস্তাব পেলে বা আইনি জটিলতায় পড়লে অবিলম্বে দূতাবাসের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেয়া হয়েছে।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য কমপ্লেক্সে অধিকাংশ চিকিৎসক অনুপস্থিত, সেবা না পেয়ে

1

কচুগাছ ও ময়লার স্তূপে বন্ধ পানি চলাচল, জলাবদ্ধতায় দুর্ভোগে

2

লোকসানের কারণে জ্বালানির দাম বৃদ্ধি, দাবি বিপিসির

3

রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত

4

চর কুকরি-মুকরিতে জলবায়ু অভিযোজন বিষয়ক লেসন লার্নিং কর্মশালা

5

ভোলায় গ্যাসের বিপুল সম্ভাবনা, কাজে লাগানোর উদ্যোগ কোথায়

6

জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার

7

বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া

8

আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত: রোড সেফটি ফাউন্ডেশন

9

টানা বৃষ্টিতে ভোলায় সবজির বাজারে ঊর্ধ্বমুখী দাম, কাঁচা মরিচ

10

টানা পঞ্চম দিনও অচল লোকসভা, বক্তব্য রাখতে পারেননি রাহুল

11

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

12

মনপুরার নারী শিক্ষায় নতুন আশা, সরকারিকরণের পথে মহিলা কলেজ

13

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা

14

রাষ্ট্র ও সমাজের উন্নয়নে তরুণদের যুক্ত করার বিকল্প নেই: রিজভ

15

সবার আগে বাংলাদেশে মুক্তি পাবে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নি

16

১২ হাজারের বেশি প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

17

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল নিজেই অসুস্থ

18

তিন দশকেও বদলায়নি ভোলার ভাগ্য, প্রধানমন্ত্রীর শিল্পপার্ক ঘোষ

19

ভোলার চরে ৫ লাখ মিটার অবৈধ জাল জব্দ, ৪ জেলের কারাদণ্ড

20