আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় ঠিকাদারের বিরুদ্ধে মিথ্যা অপবাদের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন



চ্যানেল ভোলা: ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে এক রাজমিস্ত্রী ঠিকাদারের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও মিথ্যা নারী কেলেঙ্কারির অভিযোগ এনে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের দরিরাম শংকর গ্রামের বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিলও বের করেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন মো. ফিরোজ আলম, আবুল কালাম, আবুল কাশেম, মো. সবুজ, মো. ইউসুফ হোসেন, মো. নজরুল ইসলাম, রিনা আক্তার, শাহিদা বেগম ও শাহনাজ পারভীনসহ অন্যান্য স্থানীয়রা।

এসময় বক্তারা অভিযোগ করে বলেন, দরিরাম শংকর গ্রামের রাজমিস্ত্রী ঠিকাদার মো. জসিমউদ্দীন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (ইউপি সদস্য) পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন। এরপর থেকেই একটি স্বার্থান্বেষী মহল তাকে রাজনৈতিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা নারী কেলেঙ্কারির অভিযোগ ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে।

তাদের দাবি, উদ্দেশ্যপ্রণোদিত এ অপপ্রচারের মাধ্যমে জসিমউদ্দীনের ব্যক্তিগত সম্মান ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

বক্তারা আরও বলেন, মিথ্যা অভিযোগ ও অপপ্রচার সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে এবং নিরপরাধ মানুষের সম্মানহানি ঘটায়। তাই এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

উল্লেখ্য, গত ২৫ জুলাই দুপুরে মো. জসিমউদ্দীনের বিরুদ্ধে তার এক আত্মীয়ের স্ত্রীকে নিয়ে নারী কেলেঙ্কারির অভিযোগ ওঠে। তবে মানববন্ধনে অংশগ্রহণকারীদের দাবি, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সঞ্চয়পত্রের মুনাফা হার নির্ধারণ করল সরকার

1

সাংবাদিকদের কাজ হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা: তথ্যমন্ত্রী

2

জবিতে ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের বর্ণাঢ্য নবীন বরণ

3

বিদ্যুতের নির্ভরযোগ্যতা বাড়াতে মনপুরায় নতুন প্রকল্প

4

বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল

5

বোরহানউদ্দিনে ৩ লাখ টাকায় ওয়ার্ড বিএনপির কমিটি বিক্রি সত্য ন

6

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

7

নাসীরুদ্দীন, সারজিসসহ ৯ এনসিপি নেতার বিরুদ্ধে ছিনতাই ও হামলা

8

বোরহানউদ্দিনে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার

9

জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের বেত্রাঘাত ও মানসিক অত্যাচার

10

মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন দুইজন, কে পেলেন কোন মন্ত্রণালয়?

11

কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন

12

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু মাহি

13

দেশে আবারও একটা ভয়ের পরিবেশ দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

14

চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রি মৃত্যু

15

চরসামাইয়ায় মাদকবিরোধী মানববন্ধন, ৫১ সদস্যের কমিটি গঠন

16

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ নয়, তবুও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্র

17

বেকার হয়ে গেলেই মনে হয় পাপ করেছি, পপিকে খোঁচা বাপ্পারাজের

18

জামায়াত গণতান্ত্রিক দল নয়: মির্জা ফখরুল ইসলাম

19

এলপিজির নতুন দাম নির্ধারণ করেছে সরকার

20