আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ: সেই মায়ের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা

 

Brother IT Digital

চ্যানেল ভোলা : ঝালকাঠির নলছিটিতে পাঁচ বছরের কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মায়ের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন শিশুটির বাবা। মামলার পর অভিযুক্ত মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) বিকেলে নলছিটি থানায় শিশুটির বাবা সাইদুল ইসলাম একটি এজাহার দায়ের করেন। এতে তার সাবেক স্ত্রী লাকি আক্তারকে একমাত্র আসামি করা হয়েছে।

মামলার বাদী সাইদুল ইসলাম বলেন, "প্রায় এক মাস আগে আমাদের বিবাহবিচ্ছেদ হয়েছে। আমার সাবেক স্ত্রী পরিকল্পিতভাবে মেয়েকে হত্যার উদ্দেশ্যে তাকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেন। আমার মেয়ে সাঁতার জানে না, কিন্তু সে সাঁতার জানে। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার না করলে আমার মেয়ে পানিতে ডুবে মারা যেত, আর সে বেঁচে যেত। তাই আমি আইনগত ব্যবস্থা নিয়েছি।"

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত প্রায় ৯টার দিকে নলছিটি পৌর এলাকার ফেরিঘাট এলাকায় লাকি আক্তার তার পাঁচ বছরের কন্যা সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দেন। ঘটনাটি দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে মা ও মেয়েকে অক্ষত অবস্থায় নদী থেকে তুলে আনেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, "পাঁচ বছরের কন্যা সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় শিশুটির বাবা থানায় একটি হত্যা চেষ্টা এজাহার দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে লাকি আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল সকালে তাকে আদালতে পাঠানো হবে।"


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় ৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

1

আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী

2

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

3

জুনে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ

4

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ১৬ মেগা প্রকল

5

ভোলায় ১১২ মণ্ডপে দুর্গাপূজা, চলছে প্রতিমায় রংতুলির শেষ আঁচড়

6

বিদ্যুৎ পরিস্থিতির আপডেট দিয়ে উল্টো বিপদে সেই সুমন

7

আমি সারাজীবন ভার্জিন ছিলাম: মেঘনা আলম

8

যুবলীগ নেতা কামরুল হাসান গ্রেপ্তার

9

ট্রেন দুর্ঘটনার কারণে পা কাটতে হয়েছিল সেই রায়হানের

10

ফাইনালে আর্জেন্টিনা, গরু জবাই করে ভূরিভোজের আয়োজন

11

মরণফাঁদে দুলারহাট-হাজিরহাট মহাসড়ক, চরম দুর্ভোগে হাজারো মানুষ

12

লালমোহনে পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা

13

ফাঁ'সির আসামি থেকে যেভাবে যাবজ্জীবন কারাদ'ণ্ড ভোগ করেন শাহাব

14

পোশাক শিল্পের পরিবেশগত ছাড়ে বাস্তবতা ও প্রযুক্তি বিবেচনার তা

15

ভোলায় ৪ ডাকাতকে আটক করে কোস্টগার্ডের হাতে তুলে দিল জনগণ

16

সিনেমায় যে মনপুরা জয় করেছে হৃদয়, বাস্তবে সেই দ্বীপই অপেক্ষায়

17

বিটিভির সর্বোচ্চ গ্রেডের শিল্পীর মর্যাদা পেলেন ভোলার শুভ্রদে

18

যে তিন কারণে বাড়ছে লোডশেডিং

19

৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষ

20