দৌলতখান (ভোলা) প্রতিনিধি: ভোলার দৌলতখানে বিশেষ অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন—দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. রাহাত হোসেন (২২) এবং একই ওয়ার্ডের শাহাজানের ছেলে মো. হাসান।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (৬ সেপ্টেম্বর) দৌলতখান থানা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফকরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন