আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

লালমোহনে অবৈধ বালু উত্তোলনকালে ড্রেজারসহ চারজন আটক



মো. সবুজ, ভোলা: ভোলার লালমোহনে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রেজারসহ চারজনকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিন জোনের সদস্যরা।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে কোস্টগার্ড দক্ষিন জোন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন লেফটেন্যান্ট কমান্ডার সালমান বিন শওকত। 

তিনি জানান, রোববার বিকেলে গোপন সংবাদের লালমোহন থানার ধলীগৌরনগর ইউনিয়নের নতুন স্লুইসগেট সংলগ্ন মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজারসহ চারজন বালু উত্তোলনকারীকে আটক করা হয়।

আটকৃতরা হলেন, ভোলার দৌলতখান উপজেলার আহমদপুর গ্রামের আব্দুল খালেক, লালমোহন উপজেলার ধলীগৌরনগর ৭ নম্বর ওয়ার্ডের মো. আকবর ও বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ শিকারপুর গ্রামের মো. রাজু এবং পিরোজপুর সদর উপজেলার সংকরপাশা গ্রামের মো. রাজিব।

পরে লালমোহনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং আদায়কৃত জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে মুচলেকা নিয়ে তাদের ড্রেজারসহ ছেড়ে দেওয়া হয়।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা ও ‘ভুয়া’ স্লোগান অত্যন্ত দুঃখ

1

শুধু সরকারের ওপর নির্ভর করবেন না: জামায়াত আমির

2

২০২৮ সালের পর কোনো প্রাথমিক বিদ্যালয়ে অপ্রশিক্ষিত শিক্ষক থাক

3

বিএনপির সাংগঠনিক সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা

4

খাবারে লবণের পরিবর্তে ডিটারজেন্ট, হাসপাতালে ভর্তি ৪০ শিক্ষার

5

হাসিনা চাইলেই কি ফিরতে পারবেন দেশে, ভারত কি দেবে?

6

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: সম

7

গণপরিবহনে নারীদের জন্য বড় সুখবর

8

লালমোহনে ফ্যামিলি কার্ড জরিপে ১৩৪ জন নির্বাচিত

9

ভোলায় মিথ্যা মামলার অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

10

মাত্রারিক্ত শুকনা কাশি হলে কী করবেন?

11

ভোলার দৌলতখানে কারখানা ও গোডাউনে পলিথিন জব্দ

12

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

13

দৌলতখান-বোরহানউদ্দিনসহ ৫ এলাকায় প্রতিনিধি নিয়োগ দেবে চ্যানেল

14

ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

15

আড়াই বছর পর জানলেন মেয়ের জামাই ২৫ বিয়ে করেছেন

16

আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্

17

গাছ কেটে পাখির বাসা-ডিম নষ্টের মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

18

হবিগঞ্জে এনসিপির নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে ভোলায় বিক

19

কফি খাওয়ার কথা বলে ৩০০ ফিটে নিয়ে গিয়ে নায়িকাকে মারধর

20