আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

রিল বানাতে ব্যস্ত দম্পতি, সাগরে হাবুডুবু খেল শিশু

 

Brother IT Digital

রিল বানাতে ব্যস্ত এক দম্পতির পাশে সমুদ্রের ঢেউয়ে পড়ে এক শিশুর ছটফট করার ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়েছে। পরে পাশেই থাকা এক ব্যক্তি দ্রুত এসে শিশুটিকে পানি থেকে উদ্ধার করেন।

ভিডিওতে দেখা যায়, সমুদ্রসৈকতের তীর ধরে হাঁটছেন এক নারী ও পুরুষ। তারা মোবাইল ফোন বা সেলফি স্টিক দিয়ে নিজেদের ভিডিও ধারণ করছিলেন। এ সময় নারীকে শিশুটির হাত ধরে পানির কাছ দিয়ে হাঁটতে দেখা যায়। কিছুক্ষণ পর শিশুটি পিছলে বালুর ওপর পড়ে যায়। এরপর সাগরের ঢেউ এসে তাকে এদিক-সেদিক ঠেলে দিতে থাকে।

এ সময় নারীকে একবার পেছনে তাকাতে দেখা গেলেও পরে তিনি আবার ক্যামেরার সামনে পোজ দিতে থাকেন। অন্যদিকে পুরুষটি ভিডিও ধারণ অব্যাহত রাখেন। রিল তৈরিতে ব্যস্ত থাকায় দম্পতি শিশুটির বিপদের বিষয়টি খেয়াল করেননি বলে ভিডিও দেখে ধারণা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মারিয়াম নামে এক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করেন। তিনি দাবি করেন, স্বামীর সঙ্গে সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে ঘটনাটি প্রত্যক্ষ করেছেন। তার অভিযোগ, দম্পতি রিল তৈরিতে এতটাই মগ্ন ছিলেন যে, তাদের সন্তান বিপদের মধ্যে পড়লেও বিষয়টি বুঝতে পারেননি। পরে এক পথচারী এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করেন। তা না হলে ঢেউয়ে শিশুটি ভেসে যেতে পারত।

সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরির প্রতি মানুষের ক্রমবর্ধমান আসক্তি নিয়ে প্রশ্ন তোলেন মারিয়াম। তিনি জানতে চান, রিল তৈরি কি এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে মানুষ নিজের সন্তানের নিরাপত্তার বিষয়টিও উপেক্ষা করছেন?

তবে ঘটনাটি ঠিক কোথায় ও কবে ঘটেছে, তা জানা যায়নি। ওই দম্পতির পরিচয়ও প্রকাশ করা হয়নি।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই শিশুটির প্রতি দম্পতির অসতর্কতা নিয়ে প্রশ্ন তোলেন। তাদের মতে, ভিডিও ধারণের চেয়ে শিশুটির নিরাপত্তাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল।

ঘটনাটি জনসমাগমপূর্ণ স্থানে শিশুদের প্রতি অভিভাবকদের নজরদারি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট তৈরিতে অতিরিক্ত মনোযোগের ঝুঁকি নিয়েও নতুন করে আলোচনা তৈরি করেছে।

এক ব্যবহারকারী লিখেছেন, ‘কোনো রিল বা সামাজিক যোগাযোগমাধ্যমের মুহূর্তই একটি শিশুর জীবনকে ঝুঁকিতে ফেলার মতো মূল্যবান নয়।’

আরেকজন লিখেছেন, ‘একটি রিল মাত্র কয়েক মিনিট স্থায়ী হয়, কিন্তু একটি শিশুর জীবনের কোনো দ্বিতীয় সুযোগ নেই। সৌভাগ্য যে ওই ভাই ঘটনাটি দেখতে পেয়েছিলেন। শিশুদের প্রতি এমন অবহেলা কোনোভাবেই হওয়া উচিত নয়।’

তবে কেউ কেউ ভিডিওটিকে ভুয়া এবং ভিউ পাওয়ার উদ্দেশ্যে সাজানো বলেও দাবি করেছেন। এনডিটিভি জানিয়েছে, ভিডিওটির সত্যতা কিংবা ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। সূত্র: এনডিটিভি


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যের সাথে ভারতের সম্পৃক্ততা নেই:

1

চর মানিকায় কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

2

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের মনোনয়নপত্র সংগ্রহ

3

প্রতি মিনিটে গুগলের আয় কত জানেন?

4

ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

5

লালমোহনে ফ্যামিলি কার্ড জরিপে ১৩৪ জন নির্বাচিত

6

‘হারুনের ভাতের হোটেল’ বন্ধ হওয়ার দিন আজ

7

তাসরিফের ‘আই হ্যাভ আ প্ল্যান’ গান ভাইরাল, শুরু হলো আইনি পদক্

8

ভারত থেকে সৈয়দপুরে এলো ১৮টি রেলকোচের প্রথম চালান

9

চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

10

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

11

আ.লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে : স্বরাষ্

12

জুলাই গণঅভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা খাটো করে দেখার সুযোগ ন

13

আমদানি কমেছে ২৫%, ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার

14

সূরা বাকারার ২৯ নম্বর আয়াত আমল করতে বললেন প্রধানমন্ত্রী

15

রাড্ডা ক্লিনিক সংস্কারে ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা জামায়াত আমি

16

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়ালো ২ লাখ ৩০ হাজার টাকা

17

শনিবার শুরু হচ্ছে খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য, থাকছে ছয় দিনব্

18

ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ আইনজীবী আশরাফুলের

19

বন্যার ঝুঁকিতে দেশের আরও ১০ জেলা

20