আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

যারা হলুদ সাংবাদিক, আমি তাদের গালি দিয়েছি: এনায়েতুল্লাহ আব্বাসি

 

Brother IT Digital

সব সাংবাদিককে আমি গালিগালাজ করিনাই, যারা হলুদ সাংবাদিক, আমি তাদের গালি দিয়েছি বলে মন্তব্য করেছন তাহরিকে খতমে নুবুওয়্যাত বাংলাদেশের আমির ড. এনায়েতুল্লাহ আব্বাসি।

মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে দেওয়া এক বক্তব্যে তিনি উল্লেখ করেন, সাবেক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের মাদকবিরোধী অভিযান নিয়ে যারা নেতিবাচক প্রচারণা চালিয়েছে, কেবল সেই সাংবাদিকদের সমালোচনা করেছেন তিনি। বিভিন্ন সময়ে অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো সাংবাদিকদেরও এই সমালোচনার আওতায় রাখা হয়েছে বলে তিনি জানান।

ইশরাক হোসেনের অভিযানের প্রেক্ষাপট তুলে ধরে এনায়েতুল্লাহ আব্বাসি বলেন, মাদকবিরোধী এই তৎপরতার উদ্দেশ্য অত্যন্ত মহৎ ছিল, তবে পিস্তল উঁচিয়ে ঘটনাস্থলে যাওয়ার কার্যপদ্ধতিটি সঠিক ছিল না। রাজধানীর মাদক নির্মূলের এই উদ্যোগকে একদল সাংবাদিক ভিন্ন খাতে প্রবাহিত করেছে বলে তিনি অভিযোগ করেন। তাঁর ভাষ্য, গণমাধ্যমকর্মীরা চাইলে এটিকে ইতিবাচকভাবে তুলে ধরতে পারতেন এবং সে ক্ষেত্রে হয়তো ইশরাককে পদ হারাতে হতো না। নেতিবাচক প্রচারণার ফলেই মাদকবিরোধী অভিযানের পর তাঁকে পদচ্যুত হতে হয়েছে এবং এর জন্য নির্দিষ্ট কিছু সাংবাদিকই মূলত দায়ী।

মাহফিলের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি জানান, সেখানে সব সাংবাদিককে এক পাল্লায় মাপা হয়নি। যারা বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করে সমাজকে ভুল বার্তা দেয় এবং ইশরাকের অভিযানকে নেতিবাচকভাবে প্রচার করেছে, ক্ষোভ কেবল তাদের বিরুদ্ধেই ছিল।

এর আগে, সোমবার (১৯ অক্টোবর) রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আব্বাসি।

ওই মাহফিলে ইশরাক হোসেনের মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে তিনি বলেন, ‘ইশরাক হোসেন মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। অবশ্যই এটা ঠিক। তার পিস্তল উঁচিয়ে ধরার পদ্ধতিটা খারাপ ছিল, উদ্দেশ্য মহৎ ছিল। কিন্তু একদল সাংবাদিক সেটা নেতিবাচকভাবে প্রচার করেছে।’

সাংবাদিকদের সমালোচনা করে আব্বাসি আরও বলেন, ‘সাংবাদিকেরা ইতিবাচক সংবাদ প্রচার করলে মাদকের বিরুদ্ধে ইশরাকের অভিযান নিয়ে সরকারের সিদ্ধান্ত ভিন্ন হতে পারত। কিন্তু ‘হলুদ সাংবাদিকেরা’ সেটা করেনি। সবচেয়ে খারাপ এরা। এদেরকে কুত্তার মতো পেটানো দরকার।’

বক্তব্যের অন্য অংশে রাজনৈতিক মতভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের নিয়ে মাহফিলে দেওয়া আব্বাসির এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। বিশেষ করে, সাংবাদিকদের ‘কুত্তার মতো পেটানো দরকার’ বলে দেওয়া মন্তব্যটি সমালোচনার জন্ম দেয়।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসির ফলপতন: আকস্মিক বিপর্যয় নয়, দীর্ঘদিনের বিলম্বিত হিস

1

লালমোহনে ১১ পিস ইয়াবাসহ তরুণ গ্রেপ্তার

2

ভোলায় বাবার মামলায় ছেলে কারাগারে

3

পূজার বিয়ের গুঞ্জন, নায়িকার নীরবতায় বাড়ছে রহস্য

4

একাদশ শ্রেনিতে ভর্তি-ক্লাসের নতুন নিয়ম

5

বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা

6

সর্বজনীন পেনশন স্কিমের সর্বোচ্চ মুনাফা ১১.৭২ শতাংশ

7

জুলাই গণঅভ্যুত্থানের কোনো একক মাস্টারমাইন্ড ছিল না: নাহিদ ইস

8

বিএনপি ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যার

9

ওসিকে প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ আদালতের

10

হাজীরহাটে কে হচ্ছেন চেয়ারম্যান? মাঠে সক্রিয় তিন প্রার্থী

11

বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির পোস্ট, ‘আমিনুল স্যারকে আবারও

12

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা

13

মনপুরায় নজরুল শতবর্ষ উপলক্ষে নানা প্রতিযোগিতার আয়োজন

14

কিমের কাছে ৫৭টি পরমাণু বোমা আছে, তাই মিলেমিশে থাকা জরুরি: ট্

15

জুলাই জাদুঘরের ভাস্কর্য ভাঙার আহ্বান মাদানীর

16

স্বপ্নে মৃত্যু দেখা কিসের ইঙ্গিত

17

উন্নয়নের মাঝেই দুর্ভোগ, জোয়ারের পানিতে প্লাবিত মনপুরার ৬০

18

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা

19

‘হেলিকপ্টার নিয়ে কবে আসবেন?’— শিক্ষামন্ত্রীকে শিশুর প্রশ্নে

20