আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

মুখে দাগ নিয়ে ব্যাখ্যা দিলেন জামায়াত আমির

 

Brother IT Digital

মুখে লেজার সার্জারি করানোর কারণে দাগ হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর আয়োজিত সাবেক সাথি-সদস্য সম্মেলনে এসব কথা বলেন শফিকুর রহমান।

তিনি বলেন, চিকিৎসক তাকে এক সপ্তাহ বাসায় বিশ্রামে থাকার পরামর্শ দিলেও তিনি বিশ্রাম নেওয়ার সময় পাচ্ছেন না। আল্লাহ যখন তার দুনিয়া থেকে বিদায়ের সময় নির্ধারণ করবেন, তখন পরবর্তী ঠিকানায় যেন আরামদায়ক বিছানার ব্যবস্থা করে দেওয়া হয়। তিনি এ দুনিয়ায় বিশ্রাম নিতে আসেননি বলেও মন্তব্য করেন।

মৃত্যুর পর কী পরিস্থিতি হবে, তা নিয়েও অনিশ্চয়তার কথা তুলে ধরেন জামায়াত আমির। তিনি বলেন, কোথায় এবং কী অবস্থায় তার মৃত্যু হবে, জানাজা হবে কি না কিংবা কবরের সন্ধান পাওয়া যাবে কি না, তা তিনি জানেন না। এসব নিয়ে তার কোনো আক্ষেপ নেই।

তিনি আরও বলেন, দ্বীনের পথে চলতে গিয়ে কাক-পক্ষীসহ বিভিন্ন প্রাণী যদি তাকে টুকরো টুকরো করে খেয়েও ফেলে, তাতেও তার কোনো আক্ষেপ থাকবে না। তার চলার পথ যেন আল্লাহর পথে হয় এবং সবকিছু যেন একমাত্র আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য হয়-সেই প্রত্যাশার কথাও তুলে ধরেন তিনি।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় আগ্রাসনের বিষয়ে আরও বেশি সজাগ থাকব : পানিসম্পদ মন্ত্র

1

স্থানীয় নির্বাচন দলীয় নয়, যোগ্যরাই অংশ নিতে পারবেন: সিইসি

2

চরফ্যাশনে মা ইলিশ পাচারের চেষ্টা, বরফসহ ২ কাভার্ড ভ্যান ও ৪

3

‘আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম’

4

১৩ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলেন মোটরসাইকেলচালক রাফি

5

ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার নির্দেশ প্র

6

গাড়ির চাপায় তিন শিক্ষার্থী নিহত, চালক বললেন ‘বাবা সামলে নেবে

7

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরক

8

নকল সার-কীটনাশক জব্দ করার দুই সপ্তাহে মাথায় মালামাল চুরির অ

9

মনপুরায় এক ইলিশের দাম ১৫ হাজার টাকা

10

‘শহীদ মুক্তিযোদ্ধার সন্তান’ দাবি ভুল ছিল, সংসদে স্বীকার জামা

11

নভেম্বরের শেষের দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শু

12

ভারতে শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

13

লালমোহনে ৫৮ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

14

অস্ত্র ফেলে পলানোর ঘটনায় দুঃখপ্রকাশ বিএসএফের

15

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, চলছে পরিচ্ছন্নতা অভিযান

16

মাদকের টাকা জোগাড়ে সন্তানকে বিক্রির চেষ্টা, ৯৯৯-এ খবর পেয়ে উ

17

পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে নতুন বার্তা, কোন গ্রেডের বেতন ক

18

‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধ

19

প্রধানমন্ত্রীর ‘সম্ভাব্য’ সফর নিয়ে ভারতের বিবৃতি প্রত্যাহার

20