আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘শহীদ মুক্তিযোদ্ধার সন্তান’ দাবি ভুল ছিল, সংসদে স্বীকার জামায়াতের এমপি

 

Brother IT Digital

চ্যনেল ভোলা: ঢাকা, ২১ জুন: জাতীয় সংসদে নিজেকে ‘শহীদ মুক্তিযোদ্ধার সন্তান’ দাবি করে দেওয়া বক্তব্যটি ভুল ছিল বলে স্বীকার করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আবদুল মুনতাকিম। রোববার জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ তথ্য জানান।

গত ১৪ জুন বাজেট আলোচনায় অংশ নিয়ে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আবদুল মুনতাকিম দাবি করেছিলেন, তাঁর বাবা ও দাদা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। তবে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী তাঁর জন্ম ১৯৮১ সালে, অর্থাৎ মুক্তিযুদ্ধের প্রায় এক দশক পরে। এছাড়া তাঁর বাবা বর্তমানে জীবিত আছেন বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

রোববার সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে কিশোরগঞ্জ-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মো. জালাল উদ্দীন বিষয়টি উত্থাপন করেন। তিনি সংসদে দেওয়া ওই বক্তব্যকে অসত্য উল্লেখ করে তা কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান।

জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, আবদুল মুনতাকিম তাঁর সঙ্গে সাক্ষাৎ করে জানিয়েছেন যে বক্তব্যটি মুখ ফসকে বেরিয়ে যাওয়া একটি ভুল ছিল। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন যে তাঁর বাবা জীবিত আছেন।

স্পিকার আরও বলেন, বিষয়টি ‘স্লিপ অব টাং’ বা অনিচ্ছাকৃত ভুল হিসেবে বিবেচিত হয়েছে। তাই সংসদ সদস্যের দেওয়া ওই বক্তব্য জাতীয় সংসদের কার্যবিবরণী থেকে বাদ (এক্সপাঞ্জ) দেওয়া হবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ খেলার মাঠে ভূ-রাজনীতির কৌশল

1

তুরস্ক থেকে ফল আমদানি বাড়াতে চায় বাংলাদেশ

2

স্কুলছাত্রী-যুবককে গাছে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল, ছাত্র

3

মনপুরায় অবাধে পাঙ্গাশের পোনা শিকার, হুমকিতে মৎস্যসম্পদ

4

জুলাই সনদ বাস্তবায়নের যে প্রত্যাশা ছিল, তার অধিকাংশই এখনো পূ

5

নামছে আরও ১০০ পিংক বাস

6

ভোলায় দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি শশীভূষণ থানার ফিরোজ আহমেদ

7

ফেসবুকে ভুয়া পোস্ট করে ২১ লাখ টাকা আয়!

8

ঢাকাস্থ ভোলা সমিতির মহিলা কমিটিতে শিবপুরের রীতা জেসমিন

9

মনপুরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

10

আ. লীগ নামে কোনো দল রাজনীতি করার সুযোগ পাবে না

11

পাওনা পরিশোধ করলে চেকের মামলায় কারাদণ্ড নয়: হাইকোর্ট

12

লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

13

নতুন বাজেট আজ থেকে কার্যকর, কী থাকছে নতুন অর্থবছরে?

14

২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চেয়ে দানবক্সে চ

15

ভারতীয় ভিসা আবেদন জমার শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন

16

এসএসসির ফল প্রকাশের তারিখ কি আবার বদলাচ্ছে?

17

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মতো জয়পুরহাটে সড়

18

চার ধাপে পে স্কেল বাস্তবায়নের ইঙ্গিত, শুরুতেই বাড়তে পারে ৩০

19

১৪ লাখ টাকার স্বর্ণ চুরি, সিসিটিভিতে ধরা পড়লো ইঁদুর

20