আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

কিশোর গ্যাং নির্মূলে থানার ওসিকে দুই মাসের সময় দিলেন চিফ হুইপ

 

Brother IT Digital

কিশোর গ্যাং নির্মূলে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের সময় বেঁধে দিয়ে জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম মণি বলেন, আগামী দুই মাসের মধ্যে কিশোর গ্যাং যদি নির্মূল করতে না পারেন আপনি থাকবেন না। কিশোর গ্যাং উল্টিয়ে ঝুলাইবেন গাছে। কোনো কিশোর গ্যাং থাকতে পারবে না।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে পাথরঘাটা উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত উন্নয়ন ও আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। সভায় পাথরঘাটা থানার ওসি মো. আব্দুল আলীম উপস্থিত ছিলেন।

মো. নূরুল ইসলাম মণি বলেন, চাঁদাবাজি করে যারা খাবেন, চাঁদাবাজির কোনো জায়গা পাথরঘাটায় নাই। ওসি সাহেব আপনাকে আমি এখানে বললাম চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে। সন্ত্রাসী আর দখলবাজ পাথরঘাটায় থাকতে পারবে না। এছাড়াও ওসিকে নির্দেশ দিয়ে তিনি বলেন, আমার নাম নিয়ে আউয়াল নামে এক ব্যক্তি কোথায় কি করার কথা বলে চাঁদা খেয়েছে। আউয়ালসহ আরও একজন এখন পলাতক। আউয়ালকে আপনি ধরবেন এবং সেই মামলায় গ্রেপ্তার দেখাবেন। চাঁদাবাজ সন্ত্রাসীদের কোনো জায়গা নাই, সন্ত্রাসীদের কোনো দল নাই।

সভায় উপস্থিত সবার উদ্দেশে চিফ হুইপ বলেন, আমার নাম নিয়ে যদি কেউ দখলবাজি করে, আমি টেলিফোন ধরতে পারি না আপনারা আমাকে ম্যাসেজ দিয়ে রাখবেন। আমি রাতে ম্যাসেজ দেখি। কোস্টগার্ডের সোর্স যারা আছেন তারা সাবধান হইয়েন। প্রয়োজন হলে আমি সবাইকে গ্রেপ্তার করাব। তারা থানায়ও দালালি শুরু করেছেন, থানায় দালালি বন্ধ কইরেন।

সমুদ্রে মাছ শিকারের ট্রলিং ট্রলারের বিষয়ে কোস্ট গার্ডসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, রাত ১২টার পরে যখন ম্যাজিস্ট্রেট চলে যায় তখন ট্রলিং শুরু হয়। এবং তখন বরফ কল চালু হয়। বাংলাদেশের অন্য যেকোনো জায়গায় ট্রলিং হলেও পাথরঘাটায় হবে না। এছাড়া পাথরঘাটায় যারা এখনও ট্রলিং করেন, তাদেরকে ট্রলিং না করারও অনুরোধ করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিষয়ে তিনি বলেন, তারেক রহমান সাধারণ মানুষের মতো জীবনযাপন করেন। কিভাবে পাথরঘাটা চরের একজন জেলে একজন কৃষক কোন বিপদে আছে এবং সেই বিপদ থেকে উদ্ধার করার রাস্তা কী? তাকে স্বাবলম্বী করার রাস্তা কী? যার মেয়েটাকে বিয়ে দিতে পারে না তার মেয়েটাকে বিয়ে দেয়ার উপায় কী? যে মেয়েটা দক্ষ এবং যে ছেলেটা এমএ পাশ করে চৌকিদারের চাকরি চায় তাদের কাজে লাগানোর রাস্তা কী? এটা ভাবেন তারেক সাহেব। সেই ভাবনা থেকেই প্রথম কেবিনেট বৈঠকে প্রথম সিদ্ধান্ত নিয়েছেন সারা বাংলাদেশের কৃষকদের ১০ হাজার টাকার সুদসহ ঋণ মওকুফ।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু, খসড়া প্রেসে

1

বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি, সড়ক ভাঙনে যোগাযোগ বিচ্ছি

2

‘হ্যাঁ’ ভোটের রায় কার্যকর না হলে সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উ

3

এবার এসিসির বড় দায়িত্ব পেলেন তামিম

4

মায়ের মুখে লাথি মেরে দাঁত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক ছেলে

5

ভোলার দৌলতখানে কারখানা ও গোডাউনে পলিথিন জব্দ

6

বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম

7

চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রজ্ঞাপন যেকোনো দিন

8

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন :

9

ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার

10

এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে ভারতীয় গ্রেপ্তার

11

নতুন হাসপাতালের অনুমোদন ১৩ উপজেলায়

12

বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১১ আগস্ট

13

দেশে ভয়াবহভাবে বাড়ছে শিশু নিখোঁজ, স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি

14

দেশীয় উদ্ভাবনকে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তরের আহ্বান প্রধানমন

15

দুপুরে দেশে ফিরছেন স্পিকার, বিকেলে পদত্যাগ করতে পারেন রাষ্ট্

16

এক টাকার দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হা

17

অনলাইন সাংবাদিকতাই এখন মানুষের প্রধান ভরসা: সেতুমন্ত্রী

18

কর্মী ছাঁটাই করে ‘এআই নির্ভর’ মেটা

19

দেশবাসীকে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়া

20