আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গার্ড অব অনার প্রদান

 

Brother IT Digital

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর আজ প্রথমবারের মতো বঙ্গভবনে নিজের কার্যালয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৩ আগস্ট) সকাল ১০টা ৫০ মিনিটে মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হন তিনি।

এদিন বেলা ১১টায় বঙ্গভবনে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে 'গার্ড অব অনার' দেয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের চৌকস দল।

এর আগে গত শুক্রবার শপথ গ্রহণের পর শনিবার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে তাঁর রাষ্ট্রীয় দায়িত্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

গত ২০ আগস্ট দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিন বিকেলে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

পরবর্তীতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে শপথ নেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।

সবশেষ গতকাল সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলকে ইসরায়েলের সঙ্গে তুলনা করলেন সাদিক কায়েম

1

জেনার সাথে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক

2

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হল

3

বহির্মুখী রেমিট্যান্সে সমন্বিত সার্কুলার জারি বাংলাদেশ ব্যাং

4

সভাপতির স্বাক্ষর নকল করে ব্যাংক থেকে টাকা তুলে নিলেন মাদ্রাস

5

দিল্লির রাজপথে ঢাকার প্রতিধ্বনি: মোদির ভবিষ্যৎ কোন পথে?

6

দৌলতখানে অস্বাভাবিক জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক মহিষ

7

পাসপোর্ট অফিসে ‘দরবেশ বাবা’, দৈনিক আয় ৪ লাখ!

8

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণে দাম

9

বেঁচে থাকলে ৫৫-তে পা রাখতেন ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহ

10

দেশের বাজারে আজ যে দরে মিলবে স্বর্ণ

11

‘দুটির বেশি সন্তান নয়, একটি হলে ভালো’— প্রচারাভিযান ১ ডিসেম্

12

কনডেম সেলে যেভাবে দিন কাটে রামিসা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স

13

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে সাক্ষর নেওয়ার ঘটনায় গ্

14

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রীর ভিডিও ফাঁস, উত্তাল নেটদুনিয়া

15

প্রাথমিক শিক্ষকদের ধাপে ধাপে বেতন বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

16

দৌলতখানে মাদক সরবরাহের অভিযোগে ‘পিচ্চি সজিব’ গ্রেপ্তার

17

ভারতীয় আগ্রাসনের বিষয়ে আরও বেশি সজাগ থাকব : পানিসম্পদ মন্ত্র

18

দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে দেশে ফেরাতে কাগজপত্র পাঠানো হয়েছে:

19

আইপিএলের মালিকানার যে দলে যোগ দিলেন মোস্তাফিজ

20