বিশেষ প্রতিনিধি: ভোলা থেকে দেশজুড়ে নিজের উদ্যোগ ‘ইউনিক নকশি হাউজ’কে একটি পরিচিত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছেন নারী উদ্যোক্তা আমেনা খানম। এ লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
গত শুক্রবার (৩০ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার থিয়েটার হলে স্বপ্নজয়ী নারী উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হয় ‘এসএমই নারী উদ্যোক্তাদের উন্নয়ন ও জাতীয় অর্থনীতিতে নারীদের বহুমুখী অবদান’ শীর্ষক আলোচনা সভা ও ‘স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৬’ প্রদান অনুষ্ঠান।
অনুষ্ঠানে ভোলার নারী উদ্যোক্তা আমেনা খানমসহ বিভিন্ন শ্রেণি-পেশার উদ্যোক্তা, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ আরও বাড়ানো প্রয়োজন। পাশাপাশি তাঁদের ব্যবসায়িক উন্নয়ন, ন্যায্য বাজারব্যবস্থা এবং দেশীয় পণ্যের প্রসারে সম্মিলিত উদ্যোগ নিতে হবে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন নারী উদ্যোক্তাদের উৎসাহিত করার পাশাপাশি পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য করুন