আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাতীয়করণের পথে চরফ্যাশন-মনপুরার ৩ শিক্ষা প্রতিষ্ঠান

 

Brother IT Digital

জুলফিকার তালুকদার, চরফ্যাশন: ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের উদ্যোগ ও প্রচেষ্টায় চরফ্যাশন ও মনপুরার তিনটি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, সরকারের প্রয়োজনীয় প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রস্তাবিত তালিকায় রয়েছে চরফ্যাশনের ফাতেমা-মতিন মহিলা মহাবিদ্যালয়, চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং মনপুরার সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়।

স্থানীয়দের প্রত্যাশা, শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ হলে শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষক-কর্মচারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য আরও উন্নত ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে। এর ফলে চরফ্যাশন ও মনপুরার শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা মনে করছেন।

এলাকাবাসীর অনেকে বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের ধারাবাহিক উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টার ফলেই এ অগ্রগতি সম্ভব হয়েছে। জাতীয়করণের কার্যক্রম সম্পন্ন হলে এ অঞ্চলের শিক্ষার্থীরা আরও বেশি উপকৃত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

তবে সংশ্লিষ্টরা জানান, প্রতিষ্ঠানগুলোর জাতীয়করণ কার্যকর হতে সরকারের নির্ধারিত সব প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর হবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্গানোগ্রাম সংশোধন ও স্থায়ী নিয়োগসহ ১২ দফা দাবিতে ভোলায় ওজো

1

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণে হাফিজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা

2

জন্মহার বাড়াতে বাবা-মায়েদের বাড়তি ছুটি দিচ্ছে ফ্রান্স সরকার

3

চরফ্যাশনে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে ১১ দলীয় জোটের গ

4

বিটিভির সর্বোচ্চ গ্রেডের শিল্পীর মর্যাদা পেলেন ভোলার শুভ্রদে

5

মিছবাহের দশম স্ত্রী হতে চান জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর

6

বিএনপির সাংগঠনিক সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা

7

পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে নতুন বার্তা, কোন গ্রেডের বেতন ক

8

উড়ন্ত বিমান থেকে বের হয়ে গেল যাত্রীর মাথা, অতঃপর...

9

শাওনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি জেডিপির

10

লালমোহন সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নাসিম মাতাব্বরের

11

আজ থেকে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, উদ্বোধন করবেন প্

12

ভোলা কালেক্টরেট স্কুলে শতভাগ পাস, জিপিএ-৫ পেল ৬ শিক্ষার্থী

13

বিরোধীদলের ছায়া সরকার থেকে এনসিপি আউট!

14

কলাতলীতে নিজস্ব অর্থায়নে সড়ক মেরামত করলেন জুবায়ের হাসান রাজি

15

জুলাই যোদ্ধা আয়াসকে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগ

16

প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি!

17

লালমোহনে নাসিম মাতাব্বরের মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

18

বোরহানউদ্দিনে ৪ শতাংশ জমির বায়না, ১০ লাখ টাকা লেনদেনের দাবি

19

হাসবুনাল্লাহু ওয়া নি‘মাল ওয়াকিল অর্থসহ বাংলা উচ্চারণ ও পড়

20