আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বজয়ী হাফেজদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত: মুফতি রেজাউল করীম

 

Brother IT Digital

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, দেশের যেসব তরুণ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে বিশ্বের দরবারে দেশের সম্মান উজ্জ্বল করছেন তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত।

শনিবার (২২ আগস্ট) দুপুরে বরিশালের চরমোনাই জামেয়া রশিদিয়া আহসানাবাদে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এদিন সৌদি আরবের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ১৩৩ দেশের প্রতিযোগীর মধ্যে ১৫ পারা বিভাগে প্রথম স্থান অর্জনকারী হাফেজ মো. নুরুদ্দিন জাকারিয়ার সংবর্ধনা দেওয়া হয়।

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, বহু বছর ধরেই বাংলাদেশের তরুণ হাফেজে কোরআনরা বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থানসহ শীর্ষস্থান অর্জন করে আসছেন। শতাধিক দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে তারা দেশের নাম ও সম্মান উজ্জ্বল করছেন। এটি দেশের জন্য গৌরবের বিষয়।

তিনি বলেন, এসব বিশ্বজয়ী হাফেজে কোরআনকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া উচিত। তাদের অর্জনকে রাষ্ট্রীয়ভাবে উদযাপন করে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, প্রিন্সিপাল মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের, কেন্দ্রীয় মিডিয়া সেলের সমন্বয়ক হাসিব আর রহমানসহ চরমোনাই জামেয়ার উস্তাদরা।

সৌদি আরবের এবারের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার ৩০ পারা বিভাগে তৃতীয় স্থান অর্জনকারী হাফেজ মাহমুদুল হাসান আশরাফীকেও চরমোনাই পীর আমন্ত্রণ জানিয়ে সংবর্ধনা দেবেন বলে জানানো হয়েছে।

একই প্রতিযোগিতায় নারী বিভাগে বিজয়ীদের কাছেও সংবর্ধনাপত্র পৌঁছে দেওয়া হবে বলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার বিভাগ জানিয়েছে।                     


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী

1

সংসদে আমরা ফাইল ছোড়া বিরোধী দল হব না: জামায়াতের আমির

2

হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে কিনা, জানালেন তথ্য উপ

3

'ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে'

4

তৃতীয় বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী প্রভা

5

দেশে বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু, উদ্বেগ প্রকাশ স

6

পুলিশ ও আসামির গায়ে একই শার্ট, কারণ জানালেন সেই কর্মকর্তা

7

পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন

8

তীব্র গরমে হাঁসফাঁস ইউরোপ, চীনা এসি কোম্পানির পোয়াবারো

9

বিশ্বকাপ খেলার মাঠে ভূ-রাজনীতির কৌশল

10

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বি

11

ভারতকে অপছন্দ করা বাংলাদেশির সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে

12

নতুন রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন, মতামত দিলো আইন মন্ত্রণালয়

13

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য বিমান ভাড়ায় ৫০% ছাড়

14

সূরা বাকারার ২৯ নম্বর আয়াত আমল করতে বললেন প্রধানমন্ত্রী

15

সাজেকে পাঁচ শতাধিক পর্যটক আটকা, নিরাপত্তা বহরের নির্দেশনা মে

16

আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তো

17

কলকাতায় মোদির যোগ দিবস আয়োজন ঘিরে রাজনৈতিক বিতর্ক

18

টানা বৃষ্টিতে ভোলায় আমনের বীজতলা তলিয়ে বিপাকে কৃষক

19

রাড্ডা ক্লিনিক সংস্কারে ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা জামায়াত আমি

20