আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকা থেকে ভোলাসহ বিভিন্ন নৌপথে লঞ্চের ডেক ভাড়া নির্ধারণ

 

Brother IT Digital

ঢাকা নদীবন্দর সদরঘাট থেকে দেশের বিভিন্ন নৌপথে চলাচলকারী লঞ্চের ডেক শ্রেণির ভাড়া নির্ধারণ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। নির্ধারিত ভাড়ার তালিকায় ঢাকা-ভোলা নৌপথে ডেকের ভাড়া ৪২৪ টাকা এবং ঢাকা-লালমোহন নৌপথে ৫৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের প্রকাশিত তালিকা অনুযায়ী, ঢাকা-বরিশাল নৌপথে ডেকের ভাড়া ৪২৯ টাকা, ঢাকা-পটুয়াখালী ৫৩৫ টাকা, ঢাকা-বেতুয়া ৫৩৪ টাকা এবং ঢাকা-রাঙ্গাবালী ৭১৬ টাকা।

এ ছাড়া ঢাকা-হাতিয়া নৌপথে ৫৪২ টাকা, ঢাকা-আমতলী ৬২৫ টাকা, ঢাকা-বরগুনা ৬৯৮ টাকা, ঢাকা-বোরহানউদ্দিন ৫২২ টাকা এবং ঢাকা-খেপুপাড়া নৌপথে ৭৪০ টাকা ডেক ভাড়া নির্ধারণ করা হয়েছে।

ভোলার অন্যান্য নৌপথের মধ্যে ঢাকা-ইলিশা রুটে ডেকের ভাড়া ৩৪৫ টাকা এবং ঢাকা-ভোলা ভায়া লালখাড়াবাদ-হিজলা নৌপথে ৫৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ঢাকা-কালাইয়া নৌপথে ৫০৪ টাকা এবং ঢাকা-কালিগঞ্জ (উলানিয়া) নৌপথে ৩২০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

তালিকায় ঢাকা-চাঁদপুর নৌপথে ডেক ভাড়া ২০০ টাকা, ঢাকা-চাঁদপুর-ডামুড্যা ৩৪০ টাকা, ঢাকা-পাতারহাট ৪৬১ টাকা, ঢাকা-হুলারহাট ৫৩৪ টাকা এবং ঢাকা-ঝালকাঠি নৌপথে ৫৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিআইডব্লিউটিএর নির্দেশনা অনুযায়ী, সিঙ্গেল কেবিনের (নন-এসি) ভাড়া সংশ্লিষ্ট নৌপথের ডেক ভাড়ার চার গুণ এবং ডাবল কেবিনের (নন-এসি) ভাড়া ডেক ভাড়ার আট গুণ নির্ধারণ করা হয়েছে।

ঢাকা নদীবন্দর সদরঘাট থেকে ছেড়ে যাওয়া লঞ্চের নির্ধারিত ডেক ভাড়ার গুরুত্বপূর্ণ তালিকা:

ঢাকা–ভোলা: ৪২৪ টাকা

ঢাকা–ইলিশা: ৩৪৫ টাকা

ঢাকা–লালমোহন: ৫৩৯ টাকা

ঢাকা–বোরহানউদ্দিন: ৫২২ টাকা

ঢাকা–বরিশাল: ৪২৯ টাকা

ঢাকা–পটুয়াখালী: ৫৩৫ টাকা

ঢাকা–বেতুয়া: ৫৩৪ টাকা

ঢাকা–রাঙ্গাবালী: ৭১৬ টাকা

ঢাকা–ভোলা ভায়া লালখাড়াবাদ-হিজলা: ৫৩২ টাকা

ঢাকা–কালাইয়া: ৫০৪ টাকা

ঢাকা–কালিগঞ্জ (উলানিয়া): ৩২০ টাকা

যাত্রীদের নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর আহ্বান জানানো হয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার নির্দেশ প্র

1

১৮৩৭ টাকার এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে ২৫০০ টাকায়

2

ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন: ফেসবুক পোস্টে চ

3

চরফ্যাশনে আবেদন ছাড়াই ৩ ভোটারের এলাকা পরিবর্তন, তদন্তের দাবি

4

বহির্মুখী রেমিট্যান্সে সমন্বিত সার্কুলার জারি বাংলাদেশ ব্যাং

5

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

6

এবার না কেঁদে কথা বললেন স্কালোনি, কী হয়েছিল ড্রেসিংরুমে, দিল

7

বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদি জনতার’

8

মনপুরায় শিক্ষক সংকটে ব্যাহত প্রাথমিক শিক্ষা, শূন্য ৪৮ শিক্ষক

9

গঙ্গা চুক্তি ও তিস্তা প্রকল্প নিয়ে সরকারের অবস্থান তুলে ধরলে

10

ভোলায় ১১৮ মণ্ডপে দুর্গাপূজা উদযাপন, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠ

11

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা

12

খাল পুনঃখনন শেষে সরকারি কোষাগারে ২২ লাখ টাকা ফেরত দিলেন ইউএন

13

দুর্গাপূজায় কোন শিক্ষাপ্রতিষ্ঠানে কতদিন ছুটি?

14

উজানের ঢলে ফুঁসছে যমুনা, বন্যার আশঙ্কা

15

দাম কমে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

16

চরফ্যাশনে ১৫ লাখ টাকা ফেরতের দাবিতে বিদ্যালয়ে তালা

17

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী—ছাত্রদলের হামলায় চোখ হারালেন আলিফ

18

ফেসবুকে চাঁদপুরের ইলিশ কিনতে গিয়ে প্রতারণার শিকার ক্রেতারা

19

চ্যানেল ভোলায় সংবাদ প্রচারের পর সড়ক সংস্কার করলেন অ্যাডভোকেট

20