আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা

 

Brother IT Digital

চ্যানেল ভোলা : দেশের চরাঞ্চলগুলোতে দীর্ঘদিনের ‘জোর যার মুল্লুক তার’ নীতি আর চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান। তিনি বলেন, ভূমি অফিসের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে ভুয়া সনদের মাধ্যমে বিত্তশালীদের খাস জমি দখলের দিন শেষ হতে চলেছে।

 মঙ্গলবার জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলামের উত্থাপিত জনগুরুত্বপূর্ণ নোটিশের জবাবে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।

 তিনি জানান, বর্তমান সরকারের অগ্রাধিকার কর্মসূচির মধ্যে খাস জমি চিহ্নিতকরণ ও অবৈধ দখলমুক্ত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত রয়েছে। চরফ্যাশন ও মনপুরার প্রকৃত পরিস্থিতি দেখতে তিনি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে শিগগিরই সরেজমিন পরিদর্শনে যাবেন।

 কার্যপ্রণালি বিধির ৭১ বিধির আওতায় বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম বলেন, সরকারি হিসাবে দেশে প্রায় ৩৮ লাখ ৫৩ হাজার ৭৯৪ একর খাস জমি রয়েছে। তবে এর বড় একটি অংশ প্রভাবশালীদের দখলে। তিনি অভিযোগ করেন, গত ১৬ বছরে চরফ্যাশন ও মনপুরায় নদীভাঙা ও ভূমিহীন মানুষ বঞ্চিত হয়েছেন। রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিরা অসাধু কর্মকর্তাদের যোগসাজশে প্রকৃত ভূমিহীনদের জমি দখল করেছেন। এ সময় তিনি প্রকৃত ভূমিহীনদের তথ্যভান্ডার (ডিজিটাল ডাটাবেজ) তৈরির পরিকল্পনা রয়েছে কি না, তা জানতে চান।

 জবাবে ভূমিমন্ত্রী বলেন, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩ এবং সংশ্লিষ্ট বিধিমালা-২০২৪ কঠোরভাবে বাস্তবায়নের মাধ্যমে জেলা প্রশাসনের সহযোগিতায় সারা দেশে অবৈধ দখল উচ্ছেদ অভিযান চলছে। চরফ্যাশন ও মনপুরা সফরের মাধ্যমে স্থানীয় অনিয়ম দূর করে স্বচ্ছ ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে।

 আলোচনা শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ খাস জমি উদ্ধারে সব সংসদ সদস্যকে নিজ নিজ এলাকায় আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

 তিনি বলেন, ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি সরকারের আমলে ভোলা-৩ আসনে ২০ হাজার ভূমিহীন কৃষকের মধ্যে খাস জমি বন্দোবস্ত দেওয়া হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তজুমদ্দিন স্টেডিয়ামে উপস্থিত থেকে কৃষকদের হাতে জমির দলিল তুলে দিয়েছিলেন। খাস জমি বিতরণ কর্মসূচি সফল করতে সংসদ সদস্যদের আন্তরিক ভূমিকা রাখার আহ্বান জানান স্পিকার। পাশাপাশি ভূমিমন্ত্রীর ভোলা সফরে সুযোগ হলে তিনিও অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার বঙ্গভবনে উঠবেন রাষ্ট্রপতি

1

২৯০ কিমি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানলো সুপার টাইফুন ‘বাভি’

2

১০০ গুণী শিক্ষককে দেয়া হবে সম্মাননা: মাহদী আমিন

3

বরের গাড়ি থামিয়ে নববধূকে তুলে নিল ‘উত্ত্যক্তকারী’

4

লালমোহনে দলিল লেখকের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

5

মনপুরায় নিজ অর্থায়নে কলাতলীর সড়ক মেরামত করলেন রাজিব চৌধুরী

6

বিয়ের আসরে কনে অসুস্থ, বাবাকে ১০ হাজার টাকা জরিমানা

7

ভর্তি ফরমে মুজিব শতবর্ষের লোগো, ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হা

8

লালমোহনে ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে গিয়াস উদ্দিনের মতবিনিময়

9

ভোলায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

10

তাসরিফের ‘আই হ্যাভ আ প্ল্যান’ গান ভাইরাল, শুরু হলো আইনি পদক্

11

আমার সুস্থ বাচ্চা হেঁটে হেঁটে হাসপাতালে আসছে, ওরা মাইরা ফেলল

12

কিশোরের জামিন হয়নি, বিচারক বললেন, প্রশ্রয় দিলে বিত্তবানেরা ব

13

কালো জাদু করার অভিযোগ তুলে তিন নারীকে প্রকাশ্যে জুতার মালা প

14

নিজের নির্বাচনি এলাকায় না জানিয়ে উচ্ছেদ অভিযান, বিস্মিত জামা

15

উজানের ঢলে ফুঁসছে যমুনা, বন্যার আশঙ্কা

16

চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এল মেয়ে

17

যুক্তরাষ্ট্রে যেতে চাওয়া বাংলাদেশিদের জন্য বড় সুখবর

18

ভাঙ্গা–বরিশাল–কুয়াকাটা ৬ লেন মহাসড়কসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে

19

ভারি বর্ষণে রাঙ্গুনিয়ায় পাহাড় ধসে নারীর মৃত্যু, আহত ২

20