আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্ত্রীর ভ্যানিটি ব্যাগ নিলামে তুলতে চান আসিফ মাহমুদ

 

Brother IT Digital

গত ৫ আগস্ট জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ‘বর্ষা বিপ্লবের গান’ শিরোনামে মুনসুন কালচারাল অ্যালায়েন্সের আয়োজনে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে একটি কনসার্ট অনুষ্ঠিত হয়। সেই কনসার্টে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সস্ত্রীক অংশ নেন।

সেখানে আসিফ মাহমুদের স্ত্রীর হাতে থাকা ব্যাগের ব্যাগটির কেউ দাবি করেন দাম ৬ লাখ টাকা, আবার কেউ ৫ লাখ টাকা দাবি করছেন।

ছবিটি পোস্ট করে আওয়ামীপন্থি অ্যাক্টিভিস্ট ডাক্তার আইজুদ্দিন দাবি করেন, আসিফ মাহমুদের স্ত্রীর হাতে থাকা ব্যাগের দাম ৬ লাখ টাকা।

বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সাংগঠনিক সম্পাদক আসিফ সৈকত ওই ছবি পোস্ট করে লেখেন, ‘আসিফ সাহেব, ওয়েস্টিনের সকালের নাস্তায় হাঁস খাওয়া ভাইটি অনেক অর্থের মালিক মাশাআল্লাহ’।

যদিও পরে আসিফ সৈকত তার পোস্টটি সরিয়ে নেন।

তবে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট যাচাই করে দেখেছে সেই ব্যাগের দাম ১৫৮০ টাকা মাত্র।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ব্যঙ্গাত্মক পোস্টে সেই ব্যাগটি নিলামে তুলতে চান বলে জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

তিনি লেখেন, এখন ব্যাগটা নিলামে তুলতে চাই। বিএনপি এবং আওয়ামী লীগের যারা ৬ লাখ বলে গুজব ছড়িয়ে ছিলেন তাদের কেউ নিতে চাইলে আরও কমেই দিয়ে দেব। এভাবেই গুজব আর প্রোপাগান্ডায় চরিত্রহননের শিকার হচ্ছি নিয়মিত।

আরও একটি পোস্টে সেই ব্যাগের ছবি পোস্ট করে ক্যাপশনে আসিফ লেখেন, ‘এই বিখ্যাত ব্যাগটি বিক্রয় করা হবে। ১৫৮০ টাকার ব্যাগ মাত্র ৬ লাখ টাকায়। বিশেষ দ্রষ্টব্য: গুজববাজদের জন্য থাকছে ৮০% ডিসকাউন্ট।’                                         


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

1

ঢাকায় পৌঁছেছেন আতিফ আসলাম, মঞ্চ মাতাবেন ২৪ জুলাই

2

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর, প্রজ্ঞাপন কী ব

3

পুলিশকে পাথর ছুড়ে আসামি ছিনিয়ে নিলো মাদক কারবারিরা

4

হাসিনা চাইলেই কি ফিরতে পারবেন দেশে, ভারত কি দেবে?

5

‘দুটির বেশি সন্তান নয়, একটি হলে ভালো’— প্রচারাভিযান ১ ডিসেম্

6

উজানের ঢলে আবারও ফুলে উঠছে তিস্তা, চরাঞ্চলে আতঙ্ক

7

এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল বোর্ড

8

আমরা জুলাই ব্যবসায়ী: নাসীরুদ্দীন পাটওয়ারী

9

গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত, বাতিল হতে পারে সংসদ সদস

10

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন :

11

ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে প

12

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

13

জার্সিতে আগুন দিয়ে দল পরিবর্তন করলেন আর্জেন্টিনা সমর্থক

14

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভোলা জেলা পরিষদ প্রশাসকের সৌজন্

15

আমদানিতে ঝুঁকি কমাতে হেজিং সুবিধা চালু করল বাংলাদেশ ব্যাংক

16

অন্ডকোষের ব্যথা দূর করার পদ্ধতি জেনে নিন

17

৭৫ লাখ টাকার ফ্ল্যাট নিয়ে প্রতারণার মামলায় বিদিশা এরশাদ কারা

18

র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক-প্রসিকিউশন

19

ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ

20