আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

এসএসসির ফল প্রকাশ: ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি

 

Brother IT Digital

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ৩১২ প্রতিষ্ঠানে কোন শিক্ষার্থীই পাস করতে পারেনি। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ।

সোমবার (১০ আগস্ট) সকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন ফলাফল প্রকাশ করেন।

এসএসসির ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে,  সারা দেশে মোট ৩০ হাজার ৪০২ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৩১২ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এ ছাড়া ৬৬৯ প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন।

গতবার সারাদেশে মোট ৩০ হাজার ৮৮ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ১৩৪ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এ ছাড়া ৯৮৪ প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেছে।

এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল নিজেই অসুস্থ

1

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ডিসেম্বরের মধ্যে আসবে ইউরেনিয়ামের চাল

2

সব বাহিনীকে জবাবদিহিতার মধ্যে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

3

দুই ঘণ্টা পর এপেক্স শোরুমের আগুন নিয়ন্ত্রণে

4

গাজায় প্রথম দিন বিদ্যালয়ে গিয়েই নিহত ৮ বছরের কন্যাশিশু ওয়াফা

5

রাষ্ট্রপতি পদে কর্নেল অলির মনোনয়নপত্র বৈধ ঘোষণা

6

স্ত্রী চাইলে তাৎক্ষণিক দেনমোহর পরিশোধ করতে হবে, হাইকোর্টের র

7

বিএনপির স্থায়ী কমিটি পুনর্গঠন: মহাসচিব-মন্ত্রিসভায় নতুন আসছে

8

পূজার বিয়ের গুঞ্জন, নায়িকার নীরবতায় বাড়ছে রহস্য

9

‘আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি’

10

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

11

ব্যবসায়ীদের উন্নয়ন হয় অর্থে আর সাংবাদিকদের অনুসন্ধানে: মন্ত্

12

কোম্পানির মাধ্যমে চিকিৎসাসেবা দিতে পারবে মেডিকেল বিশ্ববিদ্যা

13

বিয়ের দুই মাসের মাথায় উধাও স্ত্রী, টাকা-কাগজপত্র নিয়ে নিখোঁজ

14

১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা

15

পাটওয়ারীর লংমার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

16

৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা: নৌপ

17

প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী

18

৭ মাস ধরে বন্ধ সি-ট্রাক, ঝুঁকিপূর্ণ ট্রলারেই মনপুরাবাসীর যাত

19

প্রধানমন্ত্রীর ইশারায় সব চলে, তাহলে দুর্নীতি বন্ধ হয় না কেন:

20