আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

 

Brother IT Digital

জুলাই নিয়ে টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্বাসনে না থাকলে জুলাই এইভাবে সংগঠিত করা সম্ভব হত না। কারণ যারা দেশে ছিলেন, তাদেরকে জেলে রাখা হয়েছিল।

তিনি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়নে আসুন একসাথে বসি। জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে।

মন্ত্রী বলেন, ‘৭১ এর চেতনা বিক্রি করতে করতে দিল্লি যেতে হয়েছে শেখ হাসিনাকে। জুলাই নিয়ে কৃতিত্ব নেবার জন্য এমন কিছু যেন না করা হয়, জুলাই সবার। জুলাই আন্দোলন ৩৬ দিনে হয় নাই। এর শুরু হয়েছিল ২০০৯ সালে।

জুলাই আন্দোলনের কৃতিত্ব নেয়ার জন্য সব রাজনৈতিক দল প্রতিযোগিতায় নেমেছে মন্তব্য করে তিনি বলেন, আর বিএনপি ও তার সরকার জুলাই চেতনা বাস্তবায়ন করতে এসেছে।

বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ প্রশ্নে এক উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালত নির্ধারণ করবে আওয়ামী লীগের পরিণতি কি হবে, গণহত্যার জন্য যে দল দায়ী তাদের কাঠগড়ায় দাঁড় করানো হবে, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ প্রশ্নে এক, ফ‍্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দল এক। আমরা সংসদের ভেতরে বাইরে বাহাস করব, তর্ক করব কিন্তু আওয়ামী লীগ যাতে ফিরতে না পারে সে প্রশ্নে আমরা সবাই এক।

এসময় সবার সাথে কথা বলে মতামত নিয়ে সরকার সংবিধানে এমন সংশোধন আনতে চায় যে সংবিধান দীর্ঘমেয়াদি হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন: আসিফ মা

1

ইভার টানে চীন থেকে বরিশালে জিয়াং, ইসলাম গ্রহণ করে বিয়ে

2

হজ প্যাকেজ নিয়ে সুখবর দিলেন বিমান প্রতিমন্ত্রী

3

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উ

4

জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খাঁন

5

মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, আটক ৩

6

প্রতিদিনের অভ্যাসেই শরীরে ঢুকছে ক্ষুদ্র প্লাস্টিক কণা, বাঁচা

7

লং মার্চে বাধা দিলে সরকার জনরোষে পড়বে: গোলাম পরওয়ার

8

ভর্তি ফরমে মুজিব শতবর্ষের লোগো, ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হা

9

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল আগামীকাল

10

চরফ্যাশনে আ.লীগ নেতার হামলায় বিএনপি নেতা আহত

11

জাল টাকা রাখায় ভোলায় নারীর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

12

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, রাতভর অভিযানে জীবিত উদ্ধার ১৪ জেলে

13

নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি

14

আওয়ামী লীগের মতোই বিএনপির ভাইয়েরা আমার বিরুদ্ধে ন্যারেটিভ

15

জাবিতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের দায়ে ১২ শিক্ষার্থী সাম

16

ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস

17

পরীক্ষায় নকলের দায়ে এইচএসসির এক কেন্দ্রে ৫ পরীক্ষার্থীকে বহি

18

১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

19

মনপুরার নারী শিক্ষায় নতুন আশা, সরকারিকরণের পথে মহিলা কলেজ

20