আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইভার টানে চীন থেকে বরিশালে জিয়াং, ইসলাম গ্রহণ করে বিয়ে

 

Brother IT Digital

মুঠোফোনে পরিচয়, এরপর চ্যাটিংয়ের মাধ্যমে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক। সেই সম্পর্কের টানেই প্রায় দেড় বছর পর চীনের জিয়াংসি প্রদেশ থেকে বরিশালের বাকেরগঞ্জে ছুটে এসেছেন ৩৫ বছর বয়সী জিয়াং। ভালোবাসার মানুষ জান্নাতুল ইসলাম ইভাকে বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি। পরে কাবিননামার মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর নবদম্পতিকে নিয়ে আনন্দে মেতেছে ইভার পরিবার।

জিয়াং চীনের জিয়াংসি প্রদেশের ইছুন শহরের বাসিন্দা। তার স্ত্রী জান্নাতুল ইসলাম ইভা বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর গ্রামের জাকির হাওলাদারের মেয়ে।

ইভা জানান, ২০২৪ সালে মুঠোফোন কিনতে ঢাকার বসুন্ধরা সিটিতে গিয়েছিলেন তিনি। সেখানে তিন চীনা নাগরিকের সঙ্গে তার পরিচয় হয়। তাদের মাধ্যমেই মুঠোফোনে জিয়াংয়ের সঙ্গে পরিচয়। এরপর চ্যাটিংয়ের মাধ্যমে দুজনের যোগাযোগ শুরু হয়। নিয়মিত কথাবার্তার একপর্যায়ে সেই পরিচয় প্রেমের সম্পর্কে গড়ায়।

প্রায় দেড় বছর ধরে চলা সম্পর্কের পর গত ৩ আগস্ট বাংলাদেশে আসেন জিয়াং। ওই দিনই ইভার সঙ্গে তার প্রথম সরাসরি দেখা হয়। পরদিন ৪ আগস্ট নোটারি পাবলিকের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণের এফিডেভিট করেন তিনি। এরপর রেজিস্ট্রি কাবিননামার মাধ্যমে ইভাকে বিয়ে করেন।

বিয়ের পর স্বামীকে নিয়ে গ্রামের বাড়িতে যান ইভা। সেখানে গত ১০ সেপ্টেম্বর গায়েহলুদের আয়োজন করা হয়। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে পারিবারিকভাবে অনুষ্ঠিত হয় বৌভাত। চীনা জামাইকে ঘিরে আয়োজনে আত্মীয়স্বজন ও স্থানীয়দের মধ্যেও ছিল উৎসাহ-উদ্দীপনা।

ইভা বলেন, ‘জিয়াং গ্রামের পরিবেশ খুব পছন্দ করেন। আমার বাবা-মায়ের দীর্ঘদিনের ইচ্ছে ছিল আমার বিয়েতে বড় আয়োজন করার। তাদের সেই ইচ্ছা পূরণ করতেই গ্রামে এসে অনুষ্ঠান করা হয়েছে।’

স্বামীর সঙ্গে ভাষাগত যোগাযোগের বিষয়ে ইভা বলেন, জিয়াংয়ের ভাষা তিনি অল্প অল্প বুঝতে পারেন। বেশিরভাগ সময় অনুবাদ অ্যাপের মাধ্যমে দুজনের কথাবার্তা হয়। জিয়াং পরিবারের সদস্যদের সঙ্গে সুন্দর ব্যবহার করছেন। দেশীয় খাবার ও গ্রামের পরিবেশও তার ভালো লেগেছে।

অনুবাদ অ্যাপের মাধ্যমে জিয়াং জানান, অনলাইনে চ্যাটিংয়ের সূত্র ধরে ইভার সঙ্গে তার পরিচয় ও সম্পর্ক তৈরি হয়। সেই ভালোবাসার টানেই বাংলাদেশে এসে তাকে বিয়ে করেছেন। ভবিষ্যতে স্ত্রীকে চীনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।

ইভার বাবা জাকির হাওলাদার বলেন, ‘জামাই হিসেবে জিয়াংকে আমরা মেনে নিয়েছি। এক মাসের বেশি সময় ধরে সে বাংলাদেশে আছে। আমার মেয়ের পাসপোর্ট তৈরির কাজও শেষ হয়েছে। কিছুদিন পর ইভাকে নিয়ে সে চীনে ফিরে যাবে।’

এদিকে জিয়াংয়ের বাংলাদেশে আসা এবং ইভাকে বিয়ের বিষয়ে পুলিশ আগে থেকে অবগত ছিল না বলে জানিয়েছে। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, জিয়াং বৈধ পাসপোর্টে বাংলাদেশে এসেছেন কি না এবং স্থানীয় এক নারীকে বিয়ে করেছেন কি না, তা তদন্ত করে দেখা হবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় নূরে আলমের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত

1

লালমোহনে মা-ছেলে দুজনেই ক্যান্সারে আক্রান্ত, চিকিৎসায় প্রয়োজ

2

ভোলার বোরহানউদ্দিন বাবা-মায়ের সঙ্গে আর কখনো স্কুলে যাবে না

3

লালমোহনে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

4

১১ বছরের ছোট ক্রিকেটারের সাথে প্রেমের গুঞ্জনে ম্রুণাল ঠাকুর

5

চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: সংসদে

6

বিদেশে লোক পাঠানোর নামে সাড়ে ৩ লক্ষ টাকা নিয়ে উধাও তজুমদ্দিন

7

ভোলায় মিতুর মৃত্যুর ঘটনায় স্বামী-শাশুড়িসহ ৩ আসামির ২ দিনের র

8

ভেজাল ওষুধ তৈরির সরঞ্জামসহ তিনজন গ্রেফতার

9

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া রাজনৈতিক দল

10

বিএনপির পরবর্তী মহাসচিব পদে রিজভীসহ আলোচনায় যারা

11

দৌলতখানে ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান শ্রমিক দল নেতা সালা

12

কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩১

13

গাইবান্ধায় বাড়ির আঙিনায় গাঁজার চাষ, যুবক গ্রেফতার

14

নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টার

15

এবার পুলিশ সদরদপ্তর অভিমুখে মিছিলের ডাক সিজেপির

16

ফসলের ক্ষেত-মাছের ঘের, থমকে গেছে জনজীবন

17

বৃহস্পতিবার শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা, পরীক্ষার্থীদের জন্য

18

আজ বিশ্ব প্রেমিকা দিবস

19

সরকারি শিশু পরিবারে কিশোরী অন্তঃসত্ত্বা, বরখাস্ত ৫ কর্মকর্তা

20