আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা

 

Brother IT Digital

 চ্যানেল ভোলা : একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েই যমুনা নদীর সেতুতে গিয়েছিলেন প্রেমিক-প্রেমিকা। কিন্তু শেষ মুহূর্তে বদলে যায় দৃশ্যপট। প্রেমিক নদীতে ঝাঁপ দিলেও প্রেমিকা তা না করে ঘটনাস্থল ছেড়ে হেঁটে চলে যান। পরে পুলিশ ও স্থানীয় ডুবুরিদের দ্রুত অভিযানে জীবিত উদ্ধার করা হয় ওই যুবককে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজের নিউ যমুনা ব্রিজে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া যুবকের নাম আনু গুপ্তা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, যুগলটি একসঙ্গে আত্মহত্যার উদ্দেশ্যে সেতুতে এসেছিলেন। তাদেইত্তেফাক কোলাজ।  র মধ্যে আগে থেকেই এমন পরিকল্পনা ছিল বলে ধারণা করা হচ্ছে। সেতুতে দাঁড়িয়ে শেষবারের মতো কথাবার্তার পর পরিকল্পনা অনুযায়ী আনু গুপ্তা যমুনা নদীতে ঝাঁপ দেন।

তবে নদীতে ঝাঁপ না দিয়ে তীরে দাঁড়িয়ে পুরো ঘটনাটি দেখেন তার সঙ্গে থাকা তরুণী। প্রেমিককে নদীতে তলিয়ে যেতে দেখার পরও তিনি শান্তভাবে ঘটনাস্থল ছেড়ে হেঁটে চলে যান।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বেশ কিছুক্ষণ চেষ্টার পর আনু গুপ্তাকে নদী থেকে জীবিত উদ্ধার করা হয়।

প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তিনি নিরাপদে ও সুস্থ আছেন বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার নেপথ্যের কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। একই সঙ্গে, যুবকের সঙ্গে থাকা তরুণীর পরিচয় শনাক্ত ও তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: ইন্ডিয়া টুডে


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রকা

1

স্বামীর সঙ্গে অভিমান করে পদ্মায় ঝাঁপ দেওয়া নারীকে জীবিত উদ্ধ

2

কমেছে জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ক্রুড এখনো ১০০ ডলারের ওপরে

3

আগামী ৫০ বছরেও আ.লীগ ফেরার সম্ভাবনা ক্ষীণ: বিএনপির এমপি

4

নিবন্ধন ফিরে পেল ইলিয়াস হোসাইনের ‘বাংলা এডিশন’

5

বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না

6

এআই দিয়ে অ্যাডমিট কার্ড তৈরি, পরীক্ষাকেন্দ্রে আটক ২

7

জর্ডানে ৩০০ বাংলাদেশি নারী গার্মেন্টসকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

8

বাংলাদেশ থেকে কবে দেখা যাবে সূর্যগ্রহণ? জানুন তারিখ ও সময়

9

চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজে এইচএসসি-২৬ ব্যাচের বিদায় স

10

ভোলা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

11

পেরুতে শক্তিশালী ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প

12

হাতিয়ায় বেড়িবাঁধ ভেঙে তিন গ্রাম প্লাবিত, অর্ধলক্ষাধিক মান

13

ক্লাস চলছিল, টেবিলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন শিক্ষিকা

14

ভোলার লালমোহন প্রেমের বিয়ে মেনে নেয়নি পরিবার, তাই দুনিয়া ছাড়

15

স্টুডিও হামলায় কতখানি ক্ষয়ক্ষতি হলো সালমানের?

16

জুলাই শহীদ দিবসে ভোলার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি

17

আমদানি কমেছে ২৫%, ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার

18

ভুলে নিজেদের সেনাঘাঁটির গোপন ছবি প্রকাশ করে দিল ইসরায়েল!

19

ভোলা–বরিশাল সেতু প্রকল্পে ৩.৪ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগ উ

20