আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

দৌলতখানে জমি নিয়ে আদালতে মামলা, বসতঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ

 

Brother IT Digital

দৌলতখান (ভোলা) প্রতিনিধি: ভোলার দৌলতখান উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে আদালতে মামলা দায়ের করায় প্রতিপক্ষের বিরুদ্ধে বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় ঘরের আসবাবপত্র ভাঙচুর এবং গাছের সুপারি ও নারিকেল নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী পরিবার। গত ১৯ অক্টোবর উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জহির উদ্দিন ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ জয়নগর ইউনিয়নের বাসিন্দা কবির, জসিম ও ফজলুল করিম গং পৈত্রিক ও ক্রয়সূত্রে পাওয়া প্রায় ৫০ থেকে ৫১ শতাংশ জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। তবে একই এলাকার বাসিন্দা মো. আমজাদ হোসেন ওই জমির মালিকানা দাবি করে তাঁদের উচ্ছেদ ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।

এ পরিস্থিতিতে নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে মো. কবির হোসেন গত ১৯ অক্টোবর ২০২৬ তারিখে আমজাদ হোসেন, এমরান হোসেন, জোবায়ের হোসেন ও মঞ্জু বেগমসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী করে বিজ্ঞ দেওয়ানি আদালতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে মামলা দায়ের করেন। মামলাটির নম্বর দেওয়ানি মোকদ্দমা নং-৬৫/২৬।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, আদালতে মামলা দায়েরের খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে প্রধান বিবাদী মো. আমজাদ হোসেন লোকজন নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাঁদের দখলে থাকা বসতঘরে হামলা চালান। এ সময় ঘরের আসবাবপত্র ভাঙচুর করা হয়। পাশাপাশি বাড়ির গাছ থেকে সুপারি ও নারিকেল নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন তাঁরা।

ঘটনার সময় বাড়িতে থাকা নারী ও পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান।

খবর পেয়ে দৌলতখান থানার উপপরিদর্শক (এসআই) রাজীবের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রাথমিক তদন্ত করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল ছেড়ে চলে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

অভিযোগের বিষয়ে মো. আমজাদ হোসেন হামলা ও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “তারা নিজেদের ঘর নিজেরা ভেঙে আমাদের ওপর দোষ চাপাচ্ছে। কবির গংরা আমাদের কাছ থেকে জমি কিনলেও তাঁরা যে জায়গা দখল করে আছেন, সেখানে জমি পাবেন না। তাঁরা অন্য জায়গায় জমি পাবেন। তাই তাঁদের ওই জমি ছেড়ে দিতে বলেছি। আদালতে মামলা হয়েছে কি না, তা আমি জানি না।”

এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফকরুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোটালীপাড়ার ৯৫ বছর বয়সী বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

1

কনডেম সেলে যেভাবে দিন কাটে রামিসা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স

2

শশীভূষণ বাজার ঘর মালিক-ব্যবসায়ী কমিটির নির্বাচন, সভাপতি রিপন

3

অনলাইন জুয়ার আসর থেকে নারী আর্জেন্টিনা সমর্থক আটক

4

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব নিয়ে শিশির মনিরের ক্ষোভ

5

স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সেই সাইনবোর্ড খুলে ফেলল এ

6

টানা বৃষ্টি ও জোয়ারে প্লাবিত মনপুরা, পানিবন্দি ২০ হাজার মানু

7

মন্ত্রিসভার সদস্য হচ্ছেন আরও ৪ জন

8

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: হুমা

9

‘ওসির হাতে জুতা’ ভিন্নভাবে উপস্থাপন, পুলিশ অ্যাসোসিয়েশনের প্

10

মাদক থেকে দেশকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই: হুইপ আখতারু

11

'ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে'

12

ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস

13

ভোলায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় সক্ষমতা বাড়াতে কর্মশ

14

চাঁদেও নোয়াখালীর লোক আছে, সংসদে ডেপুটি স্পিকারের রসিকতা

15

স্থানীয় সরকারের সব অফিসের জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ নিচ্ছে স

16

ভোলা-বরিশাল রুটে ফেরি সংকট

17

বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার চীন

18

মিটার বা বিদ্যুৎ সংযোগ নেই অথচ এসেছে বিল, প্রকাশ্যে আসল রহস্

19

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি

20