আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির পোস্ট, ‘আমিনুল স্যারকে আবারও আহ্বায়ক চাই’

 

Brother IT Digital

ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত হওয়ার দুই দিন পর দলটির সাবেক আহ্বায়ক মো. আমিনুল হককে আবারও একই পদে দেখতে চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নোমান হোসেন। সরকারি দায়িত্বে থাকা একজন পুলিশ কর্মকর্তার এমন রাজনৈতিক দলের কমিটি নিয়ে প্রকাশ্য বক্তব্য দেওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্তির কথা জানানো হয়। ওই কমিটির আহ্বায়ক ছিলেন মো. আমিনুল হক এবং সদস্যসচিব ছিলেন মো. মোস্তফা জামান। এর ২ দিন পর রূপনগর থানার ওসি নোমান হোসেন তার ফেসবুক অ্যাকাউন্টে আমিনুল হককে আবারও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক হিসেবে দেখতে চেয়ে পোস্ট দেন।

পোস্টে তিনি লেখেন, ‘যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক স্যার একজন সৎ, নীতিবান, আদর্শবান ও পরোপকারী মানুষ। আমরা ঢাকা মহানগর উত্তরের সব জনগণ আবার ঢাকা মহানগর উত্তরের বিএনপির আহ্বায়ক হিসেবে আমিনুল হক স্যারকে দেখতে চাই। ঢাকা মহানগর উত্তরের সব জনগণের চাওয়া একটাই- আমিনুল হক স্যারের বিকল্প নেই। যিনি সরকারি দায়িত্ব শেষ করে ঢাকা মহানগর উত্তর বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের জন্য ভোররাত পাঁচটা/ছয়টা পর্যন্ত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির সব জনগণ আবার আমিনুল হক স্যারকে ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি হিসেবে দেখতে চায়। সব ভোলাবাসীর ভালোবাসা, দোয়া, সবসময় কাম্য। ভালোবাসি ভোলা জেলার সব মানুষকে।’

ওসির পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য দেখা যায়। একজন সরকারি কর্মচারী হয়ে রাজনৈতিক দলের কমিটি নিয়ে এমন পোস্ট দেওয়ার সমালোচনা করেন অনেকেই। কেউ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। আবার কেউ কেউ পোস্টটির পক্ষে মন্তব্যও করেন।

এ বিষয়ে রূপনগর থানার ওসি নোমান হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

তবে এ বিষয়ে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, ‘রূপনগর থানার ওসির স্ট্যাটাসটি আমি দেখেছি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। এটি তদন্ত করা হচ্ছে। তিনি দোষী সাব্যস্ত হলে ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে ঘটনার বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হতে পারে—এমন তথ্য পাওয়ার পর শনিবার (৩ অক্টোবর) বিকেলে ওসি নোমান তার ফেসবুকের পোস্টটি মুছে দেন বলে জানা গেছে। তবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংবাদকর্মীদের কাছে ওই পোস্টের তথ্য-প্রমাণ রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত করে শিগগিরই নতুন কমিটি দেওয়ার কথা জানায় বিএনপি। তবে কমিটি বিলুপ্তির কারণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

1

আ.লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে : স্বরাষ্

2

জামায়াত এমপির বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, গোমর ফাঁস করলেন

3

এজলাসে বসে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

4

মনপুরায় ৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

5

বাংলাদেশের এই পর্যন্ত ১৯ রাষ্ট্রপতি, কার মেয়াদ কতদিন

6

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট

7

ভোলায় ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার

8

বরিশালে সেনাবাহিনীর মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

9

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল আগামীকাল

10

সর্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক স্কিম, বিল যাচ্ছে সংসদে

11

“লাইভে বিস্ফোরক অভিযোগ দেবলীনার, জবাবে আদালতের ওপর আস্থা প্র

12

এসএসসি খাতা পুনঃনিরীক্ষণের ফল কবে?

13

অস্ত্রের মুখেও থামেনি আন্দোলন, একদিন এগিয়ে আনা হয় ‘মার্চ টু

14

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

15

কমতে যাচ্ছে মোবাইলে কথা বলার খরচ

16

ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে প

17

দাম বাড়ানোর পর আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

18

চ্যানেল ভোলার সংবাদে সাড়া, পানিবন্দি ৬০ পরিবারের পাশে কোস্ট

19

হাসপাতালে রোগীর মাথায় ভেঙে পড়ল ছাদ!

20