আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্ত্রীর বিচ্ছেদের খবরে কীটনাশক পান, যুবকের মৃত্যু



রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্ত্রীর পাঠানো বিচ্ছেদের (ডিভোর্স) কাগজ হাতে পাওয়ার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তানভীর রণক (২৮) নামে এক যুবক কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন।

সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৮টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত তানভীর রণক বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর গ্রামের ইব্রাহিম শেখ ও কনিকা বেগমের ছেলে। পরিবারের সদস্যরা জানান, তিনি আগে বিদেশে ছিলেন।

স্বজনদের ভাষ্য, গত ৯ আগস্ট রাজবাড়ী আদালতে ফাতেমা (২৩) নামে এক তরুণীর সঙ্গে তানভীরের বিয়ে হয়। বিয়ের পর তাঁরা ঢাকাসহ টাঙ্গাইলে অবস্থান করেন। পরে ফাতেমার পরিবারের অনুরোধে তাঁকে বাবার বাড়িতে নিয়ে যাওয়া হয়।

তানভীরের পরিবারের অভিযোগ, বাবার বাড়িতে যাওয়ার পর ফাতেমার ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হয়। একই সঙ্গে তানভীরের কাছে টাকাও দাবি করা হয়েছিল বলে অভিযোগ করেছেন তাঁর স্বজনরা।

পরিবারের ভাষ্য অনুযায়ী, রোববার দিবাগত রাত ১টার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী এলাকায় এক আত্মীয়ের বাড়িতে তানভীর প্রথমবার কীটনাশক পান করেন। গুরুতর অবস্থায় তাকে প্রথমে যশোরের একটি হাসপাতালে নেওয়া হয়।

পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকার একটি হাসপাতালে তাঁর চিকিৎসা দেওয়া হয়। এরপর তাঁকে আবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোবাইল ফোনে স্ত্রীপক্ষের পাঠানো বিচ্ছেদের কাগজ দেখতে পান তানভীর। স্বজনদের দাবি, কাগজটি দেখার পর তিনি আরও মানসিকভাবে ভেঙে পড়েন।

এরপর সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালের বাইরে গিয়ে তিনি ফের কীটনাশক পান করেন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বালিয়াকান্দি থানার ওসি আব্দুর রব তালুকদার বলেন, এ বিষয়ে থানায় এখনো কোনো অভিযোগ বা তথ্য আসেনি। ঘটনাস্থল বালিয়াকান্দির বাইরে হওয়ায় এ বিষয়ে তাঁরা এখনো কিছু বলতে পারছেন না। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযুদ্ধের ৫৫ বছর পর শরীর থেকে বের করা হলো গুলি

1

চ্যানেল ভোলায় সংবাদ প্রকাশের পর ক্যান্সারে আক্রান্ত সেই জাবে

2

পারমাণবিক শক্তি দ্রুত বাড়ানোর ঘোষণা কিম জং উনের

3

লালমোহনে জেলের জালে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’, নিলামে ১১ হ

4

বিশ্ব অলস দিবস আজ

5

আজ জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী

6

ফুটপাতে খাবার বিক্রি করলেও নিতে হবে নিবন্ধন

7

১০ হাজার পুলিশ নিয়োগের সিদ্ধান্ত সরকারের

8

জামাই বাড়ি বেড়াতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল শাশুড়ি

9

ঘাস বিক্রি করে ১৩৭ কোটি টাকা কামাতে চায় ফিফা, ভাগ চাইছে নিউ

10

ঠোঁটে ঠোঁট রেখে করেন আশীর্বাদ, ভাইরাল ‘লিপ কিস বাবা’

11

ফেসবুক-ইনস্টাগ্রামে বড় পরিবর্তনের আভাস

12

ছাত্রদলকে প্রশংসায় ভাসিয়ে যা বললেন রবিউল ইসলাম নয়ন

13

মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা

14

স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে স্বামী-শশুর লাপাত্তা

15

১৫ জুলাই হামলার বিচার দাবিতে ডাকসুর ‘নমরুদনামা’ ব্যানারিং কর

16

চাকরি দিচ্ছে বিকাশ, লাগবে না অভিজ্ঞতা

17

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বোরহানউদ্দিনে ছাত্রশিবিরের বিক্

18

জন্মহার বাড়াতে বাবা-মায়েদের বাড়তি ছুটি দিচ্ছে ফ্রান্স সরকার

19

২৭ বছর পর জেল থেকে বের হচ্ছেন ভোলার সেই কালু

20