আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেঘনায় দস্যু সাম্রাজ্যে বড় ধাক্কা,মনপুরায় গ্রেপ্তার স্বপন বাহিনীর প্রধান

 

Brother IT Digital

মো:মেহেদী হাসান,মনপুরা: ভোলার মনপুরায় বাংলাদেশ কোস্টগার্ডের বিশেষ অভিযানে মেঘনা নদীতে দীর্ঘদিন ধরে আতঙ্কের নাম হিসেবে পরিচিত স্বপন বাহিনীর প্রধান স্বপন ডাকাতকে আটক করা হয়েছে। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি একনালা বন্দুকসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১টার দিকে অস্ত্র আইনে মামলা দায়েরের পর আটক স্বপনকে আদালতে পাঠায় মনপুরা থানা পুলিশ।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, মঙ্গলবার সকাল থেকে বুধবার বিকেল পর্যন্ত মনপুরা উপজেলার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের কাজীরচর বাজার ও মাছঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্বপন বাহিনীর প্রধান স্বপন ডাকাতকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক স্বপনের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি মাছের আড়ত থেকে একটি একনালা বন্দুক, একটি চাইনিজ কুড়াল এবং সাতটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আটক স্বপন উপজেলার ৫ নম্বর কলাতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাজীরচর এলাকার বাসিন্দা মো. কাজেম আলীর ছেলে মো. স্বপন ওরফে স্বপন ডাকাত। এর আগে তিনি হাজীরহাট ইউনিয়নের চরযতিন গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় জেলেদের অভিযোগ, মেঘনায় মাছ ধরতে গেলে স্বপন বাহিনীকে নিয়মিত চাঁদা দিতে হতো। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে জেলেদের অপহরণ করে মারধর এবং মুক্তিপণ আদায়ের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এছাড়া স্বপন নিজেই লুট করা মাছ বিক্রির জন্য মাছের আড়ত পরিচালনা করতেন বলেও অভিযোগ করেন জেলেরা। তারা স্বপন বাহিনীর অন্য সদস্যদেরও দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

অন্যদিকে, কাজীরচর ও কলাতলী চরের কৃষকরাও অভিযোগ করেন, স্বপনের নেতৃত্বাধীন 'ভাইয়া গ্রুপ'-এর কাছে চাঁদা না দিলে চরাঞ্চলে চাষাবাদ করা যেত না। তাদের দাবি, প্রতি একর জমির জন্য তিন থেকে চার হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হতো।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটক স্বপনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ঢাকায় একটি এবং মনপুরা থানায় আরও তিনটি মামলা বিচারাধীন রয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মী ছাঁটাই করে ‘এআই নির্ভর’ মেটা

1

পাকস্থলী থেকে অস্ত্রোপচারে বের হলো ১৪ কলম, ৫ চামচ ও মোমবাতি!

2

লালমোহনে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষের

3

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

4

খুলনার আলোচিত সেই করিম প্রতারণা মামলায় ঢাকায় গ্রেফতার

5

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

6

মনপুরায় বাজার উন্মুক্ত, তবুও কমেনি নিত্যপণ্যের দাম

7

‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধ

8

রাষ্ট্রপতি নির্বাচনে তিনটি মনোনয়নপত্র জমা, আরেকজন কে?

9

বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার চীন

10

নতুন নিয়মে জমির নামজারি, লাগবে যেসব কাগজপত্র

11

লালমোহনে পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা

12

সুযোগ সুবিধার জন্য দল পরিবর্তনকারীরা রাজনৈতিক পতিতা

13

ঋণছাড়ের দ্বিগুণের বেশি বৈদেশিক ঋণ পরিশোধ

14

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের মনোনয়নপত্র সংগ্রহ

15

সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার নিয়মে আসছে বড় পরিবর্তন

16

স্থানীয় নির্বাচনে কেউ বিদ্রোহী প্রার্থী হতে পারবেন না: রাশেদ

17

সর্বোচ্চ লোডশেডিং ঢাকায়, অন্যান্য বিভাগেও আছে দুঃসংবাদ

18

পেরুতে শক্তিশালী ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প

19

অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য আসছে বড় সুসংবাদ

20