আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

মক্কা প্যাক্টকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি: আসিফ মাহমুদ

 

Brother IT Digital

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত বহুল আলোচিত ‘মক্কা প্যাক্ট’-এ যুক্ত হওয়ার বিষয়ে বাংলাদেশ সরকারের আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তবে এ ধরনের চুক্তির ক্ষেত্রে বাংলাদেশের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতির ভারসাম্য রক্ষা এবং দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার তাগিদ দিয়েছেন তিনি।

সোমবার (৩১ আগস্ট) ওমরাহ পালন শেষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের এই প্রতিক্রিয়া জানান।

মক্কা প্যাক্ট প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, তিনটি দেশের মধ্যে যে চুক্তিটি হয়েছে, সেখানে বাংলাদেশের যোগ দেওয়ার যে ইচ্ছা সরকারের আছে, সেটাকে আমরা ইতিবাচকভাবেই দেখি। আমরা মনে করি, এটি যদি বাংলাদেশের জন্য একটি ফলপ্রসূ (ফ্রুটফুল) চুক্তি হয়, তবে তা ভালো।

তিনি জানান, চুক্তির সুবিধা ও অসুবিধা (প্রজ অ্যান্ড কনস) মূল্যায়নে তারা নিজস্ব পর্যায় থেকে স্টাডি করছেন। একই সাথে চুক্তিতে থাকা তিনটি দেশসহ সংশ্লিষ্ট কূটনৈতিক স্টেকহোল্ডারদের সাথে কথা বলছেন।

তবে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সতর্কতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই কারো জন্য কোনো নির্দিষ্ট বলয়ে ঢুকে গিয়ে কখনোই কোনো সামরিক বা বাণিজ্যিক বোঝাপড়ায় যায়নি। আমাদের সবার সাথে সম্পর্ক রাখার যে দরজা, সেটা খোলা রেখেই যেকোনো সামরিক বা বাণিজ্যিক চুক্তিতে যাওয়া প্রয়োজন।

অন্যান্য বাণিজ্যিক অংশীদারদের সাথে সমমানের পরিবেশ (লেভেল প্লেইং ফিল্ড) বজায় রাখার ওপর জোর দিয়ে তিনি বলেন, সব উদ্বেগ এড়িয়ে যদি আমরা কোনো ফলপ্রসূ সম্পর্কের দিকে যেতে পারি, তবে সেটি অবশ্যই ইতিবাচক।                     


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গেঞ্জি পরে বাঁশখালীর ‘নাগরিকত্ব’ চাইলেন জামায়াত আমির

1

ব্রেন টিউমারের ৫ লক্ষণ

2

মেঘনার এক ‘রাজা ইলিশ’ বিক্রি হলো ৯ হাজার ৩০০ টাকায়

3

দক্ষিণ শাহবাজপুর থেকে ভোলা: ইতিহাস, সংগ্রাম ও সম্ভাবনার দ্বী

4

টিস্যু কালচার প্রযুক্তিতে রোগমুক্ত চারা উৎপাদন বাড়ছে, ভোলার

5

জুলাই আন্দোলনে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

6

ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী

7

চরফ্যাশনের কুকরী-মুকরী সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে

8

মিলাদুন্নবীর রাতে বিশেষ ইবাদত আছে কি?

9

অণ্ডকোষ চেপে ধরে স্বাক্ষর নেওয়া সেই লিটুকে অস্বীকার করল যুব

10

নারী-শিশুসহ কয়েকজনকে পেটালেন চেয়ারম্যান, ভিডিও ভাইরাল

11

বাংলাদেশের এই পর্যন্ত ১৯ রাষ্ট্রপতি, কার মেয়াদ কতদিন

12

মনপুরার উন্নয়নে আশ্বাস নয়, কাজের মাধ্যমে বাস্তবায়ন চান এমপি

13

তিন কোম্পানির জ্যাম ও কেক বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

14

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে যা বললেন বিরোধীদলীয় নে

15

দেবরকে সঙ্গে নিয়ে স্বামীকে হত্যা, ২ জনের যাবজ্জীবন

16

খালেদা জিয়ার বাসার সামনে ট্রাক: সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা

17

লালমোহনে ফ্যামিলি কার্ড জরিপে ১৩৪ জন নির্বাচিত

18

দেশে প্রায় ৮০ লাখ মানুষ মাদক ব্যবহার করে, চিকিৎসা সম্প্রসারণ

19

মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় যে দুই

20