আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Nov 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

মনপুরায় ভাড়ায় চালিত মোটরসাইকেল থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

 

Brother IT Digital

মনপুরায় ভাড়ায় চালিত মোটরসাইকেল থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

মনপুরা (উপজেলা) প্রতিনিধি: ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ভাড়ায় চালিত মোটরসাইকেল থেকে পড়ে ফরজ বানু (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বদিউজ্জামান মহিলা দাখিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরজ বানু ওই ইউনিয়নের বাসিন্দা নাছির মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে নিজ বাড়ি থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে বাজারে যাচ্ছিলেন ফরজ বানু। পথে বদিউজ্জামান মহিলা দাখিল মাদ্রাসার সামনে পাকা সড়কে মোটরসাইকেলসহ পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে যান। রাত ৮টার দিকে হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

চরফ্যাশন হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম সুমন জানান, হাসপাতালে নেওয়ার আগেই ওই নারীর মৃত্যু হয়েছিল।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে উত্তর সাকুচিয়া ইউনিয়নে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এদিকে, এ দুর্ঘটনার পর ভাড়ায় চালিত মোটরসাইকেলে যাতায়াতের নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে বয়স্ক যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের আরও সতর্কতা অবলম্বন এবং মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে নিয়ন্ত্রিত গতি বজায় রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরফ্যাশনে পাচার সন্দেহে ১৭৫ বস্তা সার আটক, অঙ্গীকারনামায় মুক

1

ফেসবুকে প্রেম, ইসলাম গ্রহণ করে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

2

সম্পত্তি দান করেও জীবদ্দশায় ভোগ-দখলের অধিকার প্রবীণের সুরক্ষ

3

জামায়াতের দফা ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না

4

ছাত্রদলকে ইসরায়েলের সঙ্গে তুলনা করলেন সাদিক কায়েম

5

আওয়ামী লীগের গোপন কর্মসূচির প্রস্তুতির প্রতিবাদে দক্ষিণ আইচ

6

মনপুরায় মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ,

7

দক্ষিণ আইচায় ভুয়া পরিচয়ে প্রতারণার ফাঁদ

8

মক্কা-মদিনায় আক্রমণ হলে বাহিনী পাঠাতে প্রস্তুত ঢাকা: পররাষ্ট

9

শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে যা বললেন আসিফ নজরুল

10

হাসিনাকে ‘আশ্রয় দিতে রাজি নয়’ আফ্রিকান কোনো দেশও

11

ফিঙ্গারপ্রিন্টের রাবার ছাপ দিয়ে ভুয়া সিম নিবন্ধন, বাগেরহাটে

12

৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, দর্শনার্থীদের জ

13

এশিয়ার বড় বাজারগুলোতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে

14

ভুলে নিজেদের সেনাঘাঁটির গোপন ছবি প্রকাশ করে দিল ইসরায়েল!

15

এবার না কেঁদে কথা বললেন স্কালোনি, কী হয়েছিল ড্রেসিংরুমে, দিল

16

লোডশেডিংয়ে গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ, চাপে প্রেসিডেন্টের নতুন

17

চরফ্যাশনে ক্যান্সার রোগীর চিকিৎসায় প্রবাসীদের সহায়তার হাত

18

স্বামীকে না জানিয়ে পকেট থেকে টাকা নেয়া জায়েজ? যা বলে ইসলাম

19

১ ঘণ্টার মধ্যে সবুজবাগ থানার ওসি বদলির আদেশ বাতিল করল ডিএমপি

20