আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

বডিবিল্ডারকে নিয়ে আপত্তি থাকতে পারে, তবে তাকে একজন বাবা হিসেবে ভাবুন

 

Brother IT Digital

অন্যের ছয় বছর বয়সী মেয়েকে চুমু দেওয়া বা চুমু দেওয়ার চেষ্টাকে কোনোভাবেই স্বাভাবিক মনে করেন না জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধর্ম সম্পাদক মাওলানা সানাউল্লাহ খান। তবে অভিযুক্ত ব্যক্তিকে মারধরের ঘটনায় আপত্তি থাকলেও একজন বাবা হিসেবে তাঁর পরিস্থিতি বিবেচনা করার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন সানাউল্লাহ খান।

ফেসবুক পোস্টে সানাউল্লাহ খান লেখেন, শিক্ষক হিসেবে শিক্ষার্থীর প্রতি স্নেহ-ভালোবাসা থাকতেই পারে। তবে সেই ভালোবাসা প্রকাশের জন্য চুমু দেওয়ার প্রয়োজন নেই। বরং শিক্ষার্থীকে উৎসাহিত করতে উপহার দেওয়া কিংবা ভালো কিছু খাওয়ানোর মতো বিকল্প রয়েছে।

তিনি লেখেন, ‘অন্যের ছয় বছরের মেয়েকে চুমু দেওয়া বা চুমু দিতে চাওয়াকে আমি কোনোভাবেই স্বাভাবিক দেখতে পারছি না। শরিয়তের দৃষ্টিতেও এর কঠোর বিধিনিষেধ রয়েছে।’

বডিবিল্ডার বাবার চরিত্র, আচরণ কিংবা অন্য কোনো বিষয় নিয়ে আপত্তি থাকলেও তাঁকে একজন বাবা হিসেবে বিবেচনা করার আহ্বান জানান এনসিপির এই নেতা।

তাঁর ভাষ্য, বাবা হিসেবে ওই ব্যক্তি যথেষ্ট ধৈর্য ও জ্ঞানের পরিচয় দিয়েছেন। প্রথমে তিনি মাদ্রাসার অন্য শিক্ষকের কাছে বিষয়টি জানিয়ে বিচার চেয়েছিলেন। সেখানে বিচার না পেয়ে পরে নিজেই ঘটনাস্থলে গিয়ে পুরো বিষয়টি ক্যামেরায় ধারণ করান।

সানাউল্লাহ খান তাঁর পোস্টে লেখেন, ওই ব্যক্তি যা করেছেন, তা প্রকাশ্যেই করেছেন। তবে অভিযুক্ত শিক্ষককে মারধর করাকে তিনি অতিরঞ্জিত আচরণ হিসেবে উল্লেখ করেন।

তাঁর মতে, এ ঘটনার বিচার আইন অনুযায়ী হওয়া উচিত। তবে নিজের সন্তানের সঙ্গে এমন ঘটনা ঘটলে তিনি কতটা ধৈর্য ধরতে পারবেন, তা নিয়েও পোস্টে ব্যক্তিগত প্রতিক্রিয়া জানান সানাউল্লাহ খান।

তিনি লেখেন, ‘তবে একজন বাবা হিসেবে আমার সন্তানের ক্ষেত্রে এমন হলে আমার এতটুকু ধৈর্য নেই। আর আমি ধৈর্য ধরতে চাইও না। এর থেকেও হিংস্র হতে চাই।’                       


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমানে প্রাণ দিলেন রবিউল

1

বিকল ৪ টিউবওয়েল লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ

2

অভিন্ন প্রশ্নপত্রে কাল থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

3

কাঁঠাল দিয়ে বিস্কুট তৈরি, চমক দেখালেন উদ্যোক্তা

4

অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি

5

লালমোহনে ১১ পিস ইয়াবাসহ তরুণ গ্রেপ্তার

6

বাংলাদেশের বক্তব্য ‘কূটনৈতিকভাবে রূঢ় ও অহংকারী’: বীণা সিক্রি

7

ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: মো

8

শিক্ষক প্রশিক্ষক নেবে আস-সুন্নাহ, আবেদন ২৬ সেপ্টেম্বর পর্যন্

9

লালমোহনে দুধ বিক্রেতার মাথায় দুধ ঢেলে শাস্তি দিলেন পৌরসভার জ

10

নবম পে-স্কেল বাস্তবায়নে নতুন ছক, যেভাবে নির্ধারণ হবে বেতন

11

ভোলায় শুরু হলো বৃক্ষরোপণ অভিযান ও সপ্তাহব্যাপী বৃক্ষমেলা

12

মনপুরায় জমি দখল করে ঘাস বিক্রির অভিযোগ

13

সমাবেশে যোগ দিতে গোলাপগঞ্জ যাচ্ছেন এনসিপি নেতারা

14

আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক

15

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ

16

কারাগারে ‘ভাইরাল মিজান’, জানা গেল নেপথ্যের ঘটনা

17

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়

18

ভোলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল

19

বিপদসীমার ৭ সেমি ওপরে তিস্তার পানি, বাড়ছে বন্যার শঙ্কা

20