আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

জুলাই আন্দোলনে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

 

Brother IT Digital

চ্যানেল ভোলা : চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় ঝোপের পাশে পরিত্যক্ত অবস্থায় ব্রাজিলের তৈরি একটি অত্যাধুনিক নাইন এমএম পিস্তল উদ্ধার করেছে পুলিশ৷

শুক্রবার (১০ জুলাই) রাতে কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৈন্যারটেক নামক স্থানের একটি চার রাস্তার মোড়ের পাশে ঝোপের ভেতর থেকে ম্যাগাজিনবিহীন এই পিস্তলটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার পিস্তলটির একপাশে ‘মেইড ইন ব্রাজিল’ এবং অপর পাশে ইংরেজিতে ‘TAURUS’ লেখা রয়েছে। বডি লোহার এবং বাঁট প্লাস্টিকের তৈরি এই পিস্তলটির ট্রিগার ও ফায়ারিং পিন সম্পূর্ণ অক্ষত অবস্থায় আছে।

পুলিশের নির্ভরযোগ্য সূত্র জানায়, এই ধরনের অস্ত্র মূলত বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীতে ব্যবহৃত হয়ে থাকে। ব্রাজিলের টরাস (Taurus) কোম্পানির তৈরি নাইন এমএম ক্যালিবারের একটি আধা-স্বয়ংক্রিয় পিস্তল এবং জি-থ্রি সিরিজের সঙ্গে এর মিল রয়েছে৷

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ারউদ্দিন অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, জুলাই আন্দোলনের সময় কোনো একটি থানা থেকে অস্ত্রটি লুট হয়ে থাকতে পারে বলে আমরা সন্দেহ করছি। অস্ত্রের বডিতে যে নম্বর থাকে সেটি ঘষে তুলে ফেলার চেষ্টা করা হয়েছে। এ কারণে মূলত কোন থানা থেকে লুট হয়েছে সেটি বুঝতে সমস্যা হচ্ছে। ব্যালিস্টিক ফরেনসিক ল্যাব টেস্ট ও তদন্ত করে সেটি নিশ্চিত হওয়া যাবে।।



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে স্বাস্থ্যসেবা জোরদার সরক

1

লালমোহনে ৬০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

2

মনপুরায় ২৫২ পিস ইয়াবাসহ যুবক আটক

3

প্রাথমিক শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

4

অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য আসছে বড় সুসংবাদ

5

জ্বালানি সংকটের গুজব, রাতেই পেট্রল পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ

6

আ.লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে : স্বরাষ্

7

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলাকে আড়াই লাখ ডলার দিলেন নেইমার

8

পুলিশকে পাথর ছুড়ে আসামি ছিনিয়ে নিলো মাদক কারবারিরা

9

ঘাস বিক্রি করে ১৩৭ কোটি টাকা কামাতে চায় ফিফা, ভাগ চাইছে নিউ

10

সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা চালকদের

11

বোরহানউদ্দিনে পুলিশের অভিযানে ৯১ পিস ইয়াবাসহ আটক ১

12

প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় সফর নিয়ে যা জানালো ভা

13

শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান, এটা অনেকে চাননি: নাহিদ ইসলাম

14

দেশীয় উদ্ভাবনকে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তরের আহ্বান প্রধানমন

15

অবৈধ শিকার ও বন ধ্বংসে হরিণশূন্য হয়ে পড়ছে মনপুরা

16

পদ বাণিজ্য নিয়ে শিবিরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আম্মার

17

ছাত্রদলকে প্রশংসায় ভাসিয়ে যা বললেন রবিউল ইসলাম নয়ন

18

শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংল

19

বিদ্যুতের নির্ভরযোগ্যতা বাড়াতে মনপুরায় নতুন প্রকল্প

20