আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্যাংক লুটেরাদের ‘ডিম থেরাপি’ দেওয়ার পরামর্শ এমপি রেহানার



চ্যানেল ভোলা: দেশের ব্যাংক থেকে যারা টাকা লুটপাট করেছে তাদের দেশে ফিরিয়ে এনে ‘ডিম থেরাপি’ দিয়ে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু।

বুধবার (৮ জুলাই) বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২১তম দিনে বক্তব্যদানকালে তিনি এই দাবি জানান। এসময় তিনি কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয় সম্পর্কে মনোযোগ আকর্ষণ নোটিশে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

রেহানা আক্তার রানু বলেন, ‘যারা গ্রাহকের টাকা লুট করেছে, ওই সকল ব্যাংক ডাকাত-ব্যাংক লুটেরাদের কোনও ক্ষমা নেই। কোনও ক্ষমা হতে পারে না। তারা পৃথিবীর যেখানেই থাকুক ফিরিয়ে এনে তাদের ‘ডিম থেরাপি’ দিয়ে টাকা আদায় করতে হবে।’

তিনি আরও বলেন, ‘দেশের কয়েকটি ব্যাংকের অনিয়ম দুর্নীতি এবং মালিকপক্ষের অর্থপাচারের কারণে আজ লাখ লাখ আমানতকারী তাদের টাকা তুলতে পারছে না, এই টাকা বিলাসিতার জন্য নয়। এটা একজন বাবার মেয়ের বিয়ের স্বপ্ন, একজন মায়ের চিকিৎসার শেষ ভরসা, একজন শিক্ষার্থীর ভবিষ্যতের টিউশন ফি, একজন ক্ষুদ্র ব্যবসায়ীর জীবন বাঁচানোর মূলধন, কষ্টে অর্জিত টাকা কারও পেনশনের সঞ্চয় কারও সারা জীবনের কষ্টার্জিত আয় বিশ্বাস করে ব্যাংকে রেখেছিল, ব্যাংক মানুষের আস্থার জায়গা, ব্যাংক থেকে টাকা লুট হলে মানুষ কোথায় যাবে। মানুষ যদি ব্যাংকে টাকা না রাখে বিনিয়োগ কমে যাবে, অর্থের প্রবাহ থেমে যাবে, দেশের অর্থনীতি গভীর সংকটে পড়বে।’

নোটিশে তিনি আরও বলেন, ‘একজন মানুষের টাকা ব্যাংকে আছে টাকা তুলতে পারছে না বলে সে চিকিৎসা করতে পারছে না। টাকার অভাবে সময়মতো চিকিৎসা না করাতে পেরে অনেকে মৃত্যুবরণ করছেন। লুটেরা মালিকপক্ষ বিদেশে পালিয়ে আরামে জীবনযাপন করছে। এই মানুষগুলো বর্তমান সরকারের দিকে তাকিয়ে আছে। তাদের কান্না, তাদের আর্তনাদ এই রাষ্ট্রের কাছে তারা ন্যায়বিচারের দাবি জানিয়েছে। এ সমস্ত লুটেরা এবং ব্যাংক-খেকো মালিকদের কঠোর শাস্তি নিশ্চিত করে তাদের সমস্ত সম্পত্তি নিলামে বিক্রি করে গ্রাহকদের টাকা গ্রাহকদের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।’

নোটিশের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে বাংলাদেশে, একটি নির্বাচিত সরকার এই ব্যাপারে নীরব থাকতে পারে না। সরকার দেশের অর্থনীতির মেরুদণ্ড আর্থিক খাত আগের অবস্থায় ফিরিয়ে আনতে একটি সুসংগঠিত বহুমাত্রিক রেজুলেশন কাঠামো প্রতিষ্ঠা করেছে। এই কাঠামোর আইনি ভিত্তি হিসেবে ‘ব্যাংক রেজুলেশন আইন ২০২৬’ বর্ণিত হয়েছে। এর আওতায় সমস্যাগ্রস্ত পাঁচটি ব্যাংক তথা এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ-পিএলসি, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক-পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক-পিএলসি, সোশাল ইসলামী ব্যাংক-পিএলসি ও ইউনিয়ন ব্যাংক কেন্দ্র একীভূত করে সম্মিলিত ‘ইসলামী ব্যাংক-পিএলসি’ গঠন করা হয়েছে।’                                                                           


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেঘনার এক ‘রাজা ইলিশ’ বিক্রি হলো ৯ হাজার ৩০০ টাকায়

1

দক্ষিণ আইচায় পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

2

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা

3

‘হান্নান মাসউদ দয়া করে বসুন, এটা শাহবাগ নয়’—সংসদে ডেপুটি স্প

4

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জলাবদ্ধতা, বিদ্যুৎহীন ২ হল

5

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

6

এসএসসির ফল প্রকাশের তারিখ কি আবার বদলাচ্ছে?

7

চরফ্যাশনে নিষিদ্ধ জালের দাপটে কমছে দেশীয় মাছ

8

জামায়াত গণতান্ত্রিক দল নয়: মির্জা ফখরুল ইসলাম

9

১৩০ প্রতারণা মামলার আসামি কে এই দিলরুবা

10

চরসামাইয়ায় মাদকবিরোধী মানববন্ধন, ৫১ সদস্যের কমিটি গঠন

11

চট্টগ্রামের পাঁচ জেলায় ভূমিধসের সতর্কতা

12

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নাহিদের বিস্ফোরক মন্তব্য

13

মক্কার কোরআন প্রতিযোগিতায় পুরস্কারজয়ী ৪ হাফেজ দেশে ফিরেছেন

14

নাশকতার পরিকল্পনা করছেন হাসিনা

15

লাশের পাশে ছাগল জবাই দিয়ে খেয়েছিলেন জিয়াউলসহ বড় অফিসাররা

16

চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) জুলুসে লাখো মানুষের জনস্রোত

17

অন্ধ অনুকরণ নয়, আত্মপরিচয় ফিরিয়ে আনতে হবে: শায়খ আহমাদুল্লাহ

18

ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়ন

19

স্থানীয় নির্বাচনে কেউ বিদ্রোহী প্রার্থী হতে পারবেন না: রাশেদ

20