আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাদকের বড় চালানগুলো আসে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়েই: গয়েশ্বর চন্দ্র রায়

 

Brother IT Digital

চ্যানেল ভোলা: জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে উদ্দেশ্য করে মাদক পাচার নিয়ে তীব্র সমালোচনা করেছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি দাবি করেন, দেশের সবচেয়ে বড় মাদকের চালান কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে আসে, অথচ এখনো তা কার্যকরভাবে বন্ধ করা যায়নি।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে উদ্দেশে এসব কথা বলেন বিএনপির এ সিনিয়র নেতা।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমাদের দেশে মাদকের বড় চালান আসে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়ে, সেটা হলো কক্সবাজারের টেকনাফ। আগে শুনতাম বদি এখন তো বদি নেই। বদি বদ হয়ে গেছে এখন ওখানকার দায়িত্ব কে নিয়েছে?

তিনি বলেন, মাদক চোরাকারবারিরা বাড়ির আশপাশের লোক, স্বরাষ্ট্রমন্ত্রীর তো চেনার কথা। এতদিনে ওইদিক থেকে মাদক আসা বন্ধ হওয়া উচিত ছিল। আইন দিয়ে কোনো কিছু হয় না। আইন কার্যকরী করার জন্য সাহস লাগে ইচ্ছাও লাগে।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ মাদক। আমার নির্বাচনী এলাকা ঢাকা-৩ আসনে একটি ১০ শয্যাবিশিষ্ট হাসপাতাল থাকলেও সেটি কার্যত অচল।

তিনি বলেন, হাসপাতালটির উদ্বোধন করেছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোশারফ হোসেন। তবে বর্তমানে সেখানে রোগী নেই, চিকিৎসকও নেই। ১৫ লাখের বেশি মানুষের একটি নির্বাচনী এলাকায় মাত্র ১০ শয্যার এমন অকার্যকর হাসপাতাল থাকা কোনোভাবেই গর্বের বিষয় হতে পারে না।                     


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক-প্রসিকিউশন

1

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা বিকেলে, অংশ নেবেন তারে

2

পদ্মা নদী থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

3

ভারী বৃষ্টির কারণে মক্কায়, ‘রেড অ্যাল্যার্ট’ জারি

4

ভারতে যেভাবে দিন কাটাচ্ছেন পলাতক আ.লীগ নেতারা

5

৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রকা

6

চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রজ্ঞাপন যেকোনো দিন

7

সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপ, ক্ষমা চাইলেন ছাত্রদল নেতা

8

বিমানবন্দরের নিরাপত্তায় বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম

9

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

10

ভোলায় বিদেশগামীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রশিক্ষণ কর্মশালা

11

ঋণছাড়ের দ্বিগুণের বেশি বৈদেশিক ঋণ পরিশোধ

12

কলাতলীতে নিজস্ব অর্থায়নে সড়ক মেরামত করলেন জুবায়ের হাসান রাজি

13

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে ট্যাক্স নেওয়ার পরিকল্পনা সরকা

14

ফাঁ'সির আসামি থেকে যেভাবে যাবজ্জীবন কারাদ'ণ্ড ভোগ করেন শাহাব

15

ইউটিউবকে টেক্কা দিচ্ছে চীনের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম বিলি

16

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বব্যাংকের সহযোগিতা চাইলেন পান

17

আখেরি চাহার সোম্বায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চালু রাখায়

18

ভোলা জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবার নেতৃবৃন্দের সাক্ষাৎ

19

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে ম্যাথ ল্যাব স্থাপন করব

20