আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

তজুমদ্দিনে মায়ানমারে পাচারের সময় ৮ টন ইউরিয়া সার জব্দ

 

Brother IT Digital

মো. সবুজ, ভোলা: ভোলার তজুমদ্দিনে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৮ হাজার কেজি (৮ টন) ইউরিয়া সারসহ একটি স্টিলবডি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিন জোনের সদস্যরা।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ড দক্ষিন জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন কোস্টগার্ড স্টেশনের একটি টিম তজুমদ্দিনের মুক্তিযোদ্ধা বাজারসংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি স্টিলবডি ট্রলারে তল্লাশি চালিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে বহন করা ১৬০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।

অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পাচারকাজে ব্যবহৃত স্টিলবডি ট্রলারটি জব্দ করা হয়েছে।

পরে জব্দকৃত ইউরিয়া সার ও পাচারকাজে ব্যবহৃত ট্রলারের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হল

1

সাইবার সুরক্ষা আইন গণমাধ্যম নিয়ন্ত্রণের জন্য হচ্ছে না: তথ্য

2

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ

3

এবার মোদিকে পদ ছেড়ে দেওয়ার কথা বললেন সিজেপি প্রধান

4

বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড, ১১ মাসে শোধ ৪১৩ কোটি ডলার

5

জুই আবাসন প্রকল্পের বেহাল দশা পরিদর্শনে এসিল্যান্ড

6

কোটিপতি হতে বান্ধবীর সঙ্গে পর্নো ভিডিও তৈরি, গ্রেপ্তার ৪

7

মনপুরায় লোকালয় থেকে উদ্ধার চিত্রা হরিণ, সংরক্ষিত বনাঞ্চলে অব

8

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দর্শক সারিতে প্রধানমন্ত্রী

9

একাধিক বিয়ের বিষয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

10

যেসব অঞ্চল থেকে দেখা যাবে বিরল চন্দ্রগ্রহণ

11

চার বছরের মেয়েকে প্ল্যাটফর্মে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দ

12

মির্জা ফখরুলের আসনে নির্বাচনের ঘোষণা হিরো আলমের

13

শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে যা বললেন আসিফ নজরুল

14

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন সাবেক মেয়র আইয়ু

15

১০ লিটারে যে পরিমাণ অকটেন চুরি করছে পাম্প

16

এসএসসি ফল নিয়ে নয়নের অনুপ্রেরণামূলক বার্তা

17

এসএসসির ফলে বরিশাল বিভাগে শীর্ষে পিরোজপুর

18

মনপুরায় সড়কের বেহাল দশা, ৫ বছরেও হয়নি পাকা; দুর্ভোগে হাজারো

19

লালমোহনে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষের

20