আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

এনসিপি নেতাদের পিষে মেরে ফেলা উচিত

 

Brother IT Digital

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের তেলাপোকা ছারপোকা আখ্যা দিয়ে পায়ে পিষে মারার হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।

তিনি আরও বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কেউ ‘সামান্য কিছু’ বললে তার প্রতিবাদ করা দলের নেতা-কর্মীদের দায়িত্ব। একই সঙ্গে তিনি এনসিপি নেতা নাসীরউদ্দীন পাটোয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেন।

শনিবার (১ আগস্ট) বিকেলে শহরের চাষাঢ়া মিশনপাড়া এলাকায় প্রধানমন্ত্রী ও বিএনপি নেতাদের নিয়ে কটূক্তির অভিযোগে এনসিপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের পূর্বে তিনি একথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

তিনি বলেন, ‘তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। বর্তমানের সফল রাষ্ট্রনায়ক। পৃথিবীর ইতিহাসে তিন প্রজন্মের এরকম কোনো রাষ্ট্রনায়ক বা রাষ্ট্র পরিচালনার ইতিহাস আছে কি না, বলতে পারবেন?’

ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, ‘সেই তারেক রহমানকে নিয়ে যদি সামান্য কিছু তেলাপোকা কিছু বলে, তাহলে আমাদের উচিত তাদের পা দিয়ে পিষে মেরে ফেলা।’

নাসিরউদ্দিন পাটোয়ারীকে নিয়ে তিনি বলেন, ‘পত্রপত্রিকা এবং আমার কাছেও ছবি আছে, এই নাসিরউদ্দিন পাটোয়ারী কোথায় ছিল ১৭ বছর। প্রাণের আরএফএল কোম্পানির সেলস এক্সিকিউটিভ হিসেবে সে চাকরি করেছে। সেই ছবি আমার কাছে আছে। বর্তমানে মোবাইলে নেই। কিন্তু আমার ল্যাপটপে আছে। সে লজিং মাস্টার ছিল।’

এ সময় তিনি আসিফ মাহমুদ, নাহিদ ও হাসনাত আবদুল্লাহসহ জুলাইয়ের আন্দোলনের আগে বিভিন্ন ব্যক্তির অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন।

তিনি বলেন, ‘তারা প্রথমে আওয়ামী লীগের লুঙ্গির নিচে ছিল, ছাত্রলীগের লুঙ্গির নিচে থেকে তারা হঠাৎ করে বের হয়েছে। বের হয়ে এখন বড় নেতা।’

বিএনপির নেতা-কর্মীদের ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, ‘১৭ বছর আমাদের এই নেতাকর্মীদের যে বিনিদ্র রজনী কাটানোর ইতিহাস, যে জুলুমের ইতিহাস, সেগুলোর কথা চিন্তা করলে তোদের হাওয়ায় উড়ে যাওয়ার কথা। তোরা আবার বড় বড় কথা বলিস কী করে রে শয়তান।’

নাসীরুদ্দীন পাটোয়ারীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘কোথায় আগরতলা আর কোথায় চকিরতলা। বেশি কথা বলব না। পাটোয়ারীকে আমি মহানগর বিএনপির পক্ষ থেকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করলাম।’

তিনি আরও বলেন, ‘যদি ভবিষ্যতে নারায়ণগঞ্জে পা রাখার সাহস দেখা যায়, তাদের আমরা প্রতিহত করব, ভাইয়েরা ইনশা আল্লাহ।’

ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, ‘তেলাপোকা, ছারপোকার কথায় বিএনপির মতো একটা বিশাল মহীরুহের কোনো ক্ষতি হবে, তারেক রহমানের মতো সফল রাষ্ট্রনায়কের কিছু যাবে-আসবে—এটা আমরা বিশ্বাস করি না। কিন্তু আমাদের দায়িত্ব এটার প্রতিবাদ করা। তাই আজকে মহানগরের পক্ষ থেকে আমরা এটার প্রতিবাদ করলাম।’                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজেদের ভুলে বিব্রত ইসি, পরিবর্তন হতে পারে নির্বাচনের সময়সূচ

1

নবম পে-স্কেল: অনুমোদন পেলে বৃহস্পতিবার প্রজ্ঞাপন, যত হবে বেত

2

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, তথ্যপ্রযুক্তি ও শ্রমবা

3

আজ রাতে আকাশে ‘উল্কাবৃষ্টি’ দেখার দারুণ সুযোগ

4

ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ৯৯ হাজার কোটি টাকা

5

উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হয়েছে ব্য

6

কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দ

7

বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?

8

থার্ড টার্মিনালে হরিলুট; অনুমোদন ছাড়াই ৩ হাজার ২০০ কোটি টাকা

9

মনপুরায় খাল দখলের অভিযোগ: পানি নিষ্কাশনের পথ বন্ধ, জলাবদ্ধতা

10

এরা আসলে মেরে ফেলার জন্য চেষ্টা করছে: মাহমুদা মিতু

11

লংমার্চে নাসীরুদ্দীনের প্রাডো গাড়ি নিয়ে কৌতূহল, যা বললেন তিন

12

পাবনায় ম্যাজিস্ট্রেটের মধ্যস্থতায় ছেলের ঘরে ফিরলেন মা

13

তমার পেশা নিয়ে জয়ের আপত্তি, ক্ষুব্ধ তমা মির্জা

14

৭ মাস ধরে বন্ধ সি-ট্রাক, ঝুঁকিপূর্ণ ট্রলারেই মনপুরাবাসীর যাত

15

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ

16

মদের বোতলে পানি পান করা কী জায়েজ?

17

ভোলায় দুই মাসেও শুরু হয়নি সেতু নির্মাণ, দুর্ভোগে দুই ইউনিয়নে

18

চ্যানেল ভোলায় সংবাদ প্রকাশের পর ক্যান্সারে আক্রান্ত সেই জাবে

19

চরফ্যাশনে জমি বিরোধে ৬০ সুপারি গাছ কাটার অভিযোগ

20