আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

মনপুরায় গরমে স্বস্তি দিতে সেবাপ্রার্থীদের ঠান্ডা পানি দিলেন জিয়াউর রহমান

 

Brother IT Digital

মনপুরা (উপজেলা) প্রতিনিধি: ভোলার মনপুরায় প্রচণ্ড গরমে ইউনিয়ন পরিষদে সরকারি বিভিন্ন সেবা নিতে আসা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন ২ নম্বর হাজীরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান। সেবাপ্রার্থীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের সাময়িক স্বস্তি দিতে ঠান্ডা পানি বিতরণ করেছেন তিনি।

সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ২ নম্বর হাজীরহাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ উদ্যোগ নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিজিডি, বিজিএফ, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন সরকারি সুবিধা নিতে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ ইউনিয়ন পরিষদে আসেন। প্রচণ্ড গরমের মধ্যে অনেকেই দীর্ঘ সময় পরিষদ প্রাঙ্গণে অপেক্ষা করছিলেন।

এ সময় সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন জিয়াউর রহমান। পরে তাদের মাঝে ঠান্ডা পানি বিতরণ করেন তিনি।

জিয়াউর রহমান বলেন, “সরকারি বিভিন্ন সেবা নিতে সাধারণ মানুষ দূর-দূরান্ত থেকে ইউনিয়ন পরিষদে আসেন। প্রচণ্ড গরমে তাদের অনেক কষ্ট হয়। মানুষের সাময়িক স্বস্তির কথা চিন্তা করেই ঠান্ডা পানি বিতরণের উদ্যোগ নিয়েছি।”

তিনি আরও বলেন, “জনগণের পাশে থাকাই আমার মূল লক্ষ্য। মানুষের সুখে-দুঃখে পাশে থেকে তাদের প্রয়োজন ও সমস্যাগুলো কাছ থেকে জানতে চাই। ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার চেষ্টা করব।”

ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা কয়েকজন সাধারণ মানুষ এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীর লাশ মর্গে রেখেই পালালেন স্বামী

1

নেপালে বন্যায় বাংলাদেশিদের হতাহতের বিষয়ে যা জানাল রাষ্ট্রদূত

2

বিএনপিকে কিছু বললে আওয়ামী লীগ খুশি হয়: আবদুল জব্বার

3

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই

4

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

5

১ কোটি ৮৫ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্র

6

আওয়ামী লীগের গোপন কর্মসূচির প্রস্তুতির প্রতিবাদে দক্ষিণ আইচ

7

বাংলা বলায় ভারতীয় মুসলিম নারীকে ঠেলে পাঠানো হলো বাংলাদেশে

8

মায়ের পেনশনের টাকা তুলতে ঘুষ দাবি, ক্ষোভে ‘ঘুষ.সাইট’ খুললেন

9

নির্যাতিত নেতাকর্মীদের পুনর্বাসনে বাজেটে বরাদ্দ রাখার আহ্বান

10

এআই দিয়ে অ্যাডমিট কার্ড তৈরি, পরীক্ষাকেন্দ্রে আটক ২

11

ছাত্রদলকে ‘কড়া হুঁশিয়ারি’ দিল সারজিস

12

গুরুত্বপূর্ণ চার মন্ত্রীর পরিবর্তন চান নাসীরুদ্দীন পাটওয়ারী

13

এশার নামাজ পড়ে বাড়ি যান মুসল্লিরা, ফজরে গিয়ে দেখেন ‘মসজিদ নে

14

জ্বালানি তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাক সংকট, কমেছে আমদানি-র

15

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

16

প্রধানমন্ত্রীর ইশারায় সব চলে, তাহলে দুর্নীতি বন্ধ হয় না কেন:

17

‘মেয়ের চাপে’ যশোর থেকে ঢাকায় হেরোইন আনছিলেন ৬৫ বছরের মা

18

ছেলেকে চিকিৎসক, মেয়েকে নার্স বানানোর পর এসএসসি পাস করলেন বাব

19

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা

20