শিক্ষার্থী ও অভিভাবকদের মতামতের ভিত্তিতে আগামী বছরের এসএসসি পরীক্ষা পেছানো হয়েছে। এছাড়া এসএসসি পরীক্ষা ১৪ মার্চ থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (৩১ আগস্ট) শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে এই নতুন রুটিন ও সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
অন্যদিকে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার পূর্বঘোষিত সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময় অনুযায়ী আগামী ৬ জুন থেকেই শুরু হবে।
মন্তব্য করুন