আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

 

Brother IT Digital

মো মামুন হাজী লালমোহন : ভোলার লালমোহন উপজেলায় শিমগাছ রোপণ নিয়ে বাগবিতণ্ডার জেরে মো. ফিরোজ (৪৫) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকেলে রাজধানী ঢাকার সুপারম্যাক্স হেলথ্ কেয়ার লিমিটেড নামে একটি বেসরকারি হাসপাতালের লাইফ সার্পোটে চিকিৎধীন অবস্থায় মারা যান তিনি।

এরআগে শুক্রবার দুপুরে উপজেলার কালমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বারের দোকান এলাকার ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ফিরোজ ওই বাড়ির কাশেম আলীর ছেলে। তিনি কালমা ইউনিয়ন (উত্তর) যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি তিন কন্যা ও এক পুত্র সন্তানের জনক।   

জানা গেছে, গত বৃহস্পতিবার ফিরোজ একই বাড়ির কাজলের ঘরের পাশে তার নিজস্ব জমিতে শিমগাছ রোপণ করে সেখানে বাঁশের ঝোপ দেন। শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর ওই ঝোপ কাজলের স্ত্রী জান্নাত কেটে ফেলেন। নামাজ পড়ে ফিরোজ তা দেখতে পেয়ে তাকে বাধা দিলে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে জান্নাতের স্বামী কাজল ঘটনাস্থলে গিয়ে ফিরোজকে দা দিয়ে এলোপতাড়ি কোপাতে শুরু করেন।

পরে গুরুতর আহত অবস্থায় ফিরোজকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে ফিরোজের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে রেফার্ড করেন। তবে ফিরোজের শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে ঢাকায় নিয়ে যান। শনিবার বিকেলে ঢাকার সুপারম্যাক্স হেলথ্ কেয়ার লিমিটেড নামে ওই বেসরকারি হাসপাতালের লাইফ সার্পোটে চিকিৎধীন অবস্থায় মারা যান তিনি।

এ বিষয়ে লালমোহন থানার এসআই মো. নূরুল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কাজলকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়িতে হামলার প্রতিক্রিয়া জানালেন সাকিব

1

এমপি হওয়ার পর মন ভারের পাশাপাশি শরীরেও নানা রোগ বেঁধেছে

2

ভোলায় ৭ ঘন্টায় চারজনের ম র দে হ উদ্ধার

3

ভোলায় আগামীকাল ৭ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে

4

বরের গাড়ি থামিয়ে নববধূকে তুলে নিল ‘উত্ত্যক্তকারী’

5

জমির নামজারিতে বড় পরিবর্তন, ভূমি মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

6

আগামীকাল ভোলায় ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

7

আনসার সদস্যকে মারধরের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

8

বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ছেলের, বেঁচে ফিরলেন না রহি

9

বিশ্বকাপের মাঝেই মেসিপ্রেমীদের জন্য বড় দুঃসংবাদ

10

মেঘনার অতিজোয়ারে ভোলার উপকূল প্লাবিত, পানিবন্দি হাজারো মানুষ

11

মদের বোতলে পানি পান করা কী জায়েজ?

12

দেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

13

চরফ্যাশনে ৩৩ ইটভাটার ১৭টিই অবৈধ, হুমকিতে পরিবেশ

14

বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নতুন কোনো তথ্য নেই:

15

নিষিদ্ধ করা হলো প্রাইভেট কার ও বাইক, চলবে শুধু অটোরিকশা

16

১১ শিক্ষক মিলে পড়িয়েও ৩ পরীক্ষার্থীর কেউ পাস করেননি

17

চরফ্যাশনে আল ইত্তেহাদ ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

18

সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে

19

জামায়াত অপরাধী পাপ মুক্তকরণ টিকিট চালু করেছে

20