আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী

 

Brother IT Digital

বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধ আরোপে করায় বাংলাদেশ থেকে সৌদিগামী সরাসরি ও ট্রানজিট রুটের ১০৭টি ফ্লাইট বাতিল হয়েছে। এসব ফ্লাইটের ১৬ হাজার ৬২০ জন যাত্রী অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মুহাম্মাদ কাউছার মাহমুদ।

বেবিচকের বিবৃতি অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৪৪টি সরাসরি এবং ৬৩টি ট্রানজিট ফ্লাইট। এসব ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের ভ্রমণসূচিতে বিঘ্ন ঘটেছে এবং অনেককে ভোগান্তিতে পড়তে হয়েছে।

সরাসরি ফ্লাইট পরিচালনাকারী চারটি এয়ারলাইন্সের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১০টি এবং রিয়াদ এয়ারওয়েজের সাতটি ফ্লাইট বাতিল হয়েছে।

অন্যদিকে, ট্রানজিট রুটে ইন্ডিগো এয়ারলাইন্সের ২২টি, এমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালামএয়ারের সাতটি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, এয়ার ইন্ডিয়ার চারটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের সংঘাত তীব্র হওয়া এবং দেশটির বিভিন্ন বিমানবন্দরে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষিতে বিমানবন্দরের কার্যক্রম সীমিত করেছে রিয়াদ। বন্ধ রাখা হয়েছে অনেক বিমানবন্দর।এতে ফ্লাইটের চলাচল ব্যাহত হচ্ছে।

যাত্রীদের নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাশাপাশি ভ্রমণসূচি পরিবর্তনসহ নানা ধরনের ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা।                      


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার মেঘনায় জেলের জালে ২৪ কেজির ব্ল্যাককার্প, বিক্রি ১৭ হাজ

1

ফেনীতে যুবলীগ নেতার গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

2

নেপালে বন্যায় বাংলাদেশিদের হতাহতের বিষয়ে যা জানাল রাষ্ট্রদূত

3

এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল বোর্ড

4

নতুন নিয়মে জমির নামজারি, লাগবে যেসব কাগজপত্র

5

টানা বৃষ্টির প্রভাবে চরফ্যাশনে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী

6

রিয়াদ বিমানবন্দরে হামলায় আহত ও নিহত বাংলাদেশিদের পরিচয় প্রকা

7

শশীভুষনে ইয়াবা সহ দক্ষিণ আইচার মাদক ব্যবসায়ী তমাল গ্রেফতার

8

স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে স্বামী-শশুর লাপাত্তা

9

বিএনপি পাহারা না দিলে আওয়ামী লীগ এনসিপির নেতাদের গিলে ফেলত:

10

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

11

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে সাক্ষর নেওয়ার ঘটনায় গ্

12

এলপিজির দাম বৃদ্ধি, জামায়াতের উদ্বেগ

13

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠ

14

সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্যখাতের ওপর: স্বাস্থ্যম

15

বিদেশ ভ্রমণে ১৮ হাজার ডলার ব্যয়ের অনুমোদন

16

বাবার টাকা চুরি করে প্রেমিকার সঙ্গে রাতযাপন, আইফোন উপহার

17

অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে কলেজছাত্র গ্রেপ্তার, ক্ষেপল

18

লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১

19

ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পিটিয়ে হাসপাতালে পাঠাল নিষিদ্ধ ছাত্

20