আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

লালমোহনে ২ কিলোমিটার কাঁচা সড়কের বেহাল দশা

 

Brother IT Digital

মো. মামুন হাজী, লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এবং পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের শেষ প্রান্তে অবস্থিত রিফুজি পাড়া এলাকার প্রায় ২ কিলোমিটার কাঁচা সড়কের বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে রয়েছেন হাজারো মানুষ।

স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই পুরো সড়কে কাদা ও পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে স্কুল, কলেজ ও মাদরাসাগামী শিক্ষার্থীরা। কাদায় পিছলে পড়ে অনেকের বই-খাতা ভিজে নষ্ট হয়ে যায়। ফলে অনেক শিক্ষার্থী নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না।

রিফুজি পাড়া এলাকার কয়েকজন শিক্ষার্থী জানায়, বর্ষার সময় কাদাময় সড়ক দিয়ে স্কুলে যেতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হয়। তারা দ্রুত সড়কটি পাকাকরণের দাবি জানিয়ে বলে, সড়কটি নির্মাণ হলে নিরাপদে ও নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করা সম্ভব হবে।

এদিকে চলাচলের অনুপযোগী সড়কের কারণে মুসল্লিদের মসজিদে যেতে, গর্ভবতী নারী ও অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে নিতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। যানবাহন চলাচল করতে না পারায় জরুরি রোগীদের বিকল্প উপায়ে বহন করতে হচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কার বা পাকাকরণের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়।

দ্রুত সড়কটি পাকাকরণের দাবি জানিয়ে এলাকাবাসী ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের হস্তক্ষেপ কামনা করেছেন। তাঁদের আশা, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ শিকার ও বন ধ্বংসে হরিণশূন্য হয়ে পড়ছে মনপুরা

1

দেশের ইন্টারনেট নিয়ে বড় বিপদের শঙ্কা

2

রাতে খাটের নিচে লুকিয়ে ছিল ১৬ ফুটের অজগর

3

এবার ভূমিকম্পে কেঁপে উঠলো এশিয়ার আরেক দেশ

4

দেশে আট মাসে ৩৬ নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

5

আবেগঘন বার্তায় সিলেটবাসীকে বিদায় জানালেন সাবেক ডিসি সারওয়ার

6

অবশেষে ‘ককরোচ’ বিতর্কে মুখ খুললেন ভারতের প্রধান বিচারপতি

7

২৯০ কিমি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানলো সুপার টাইফুন ‘বাভি’

8

শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স

9

জুলাই আন্দোলনের কৃতিত্ব কখনো দাবি করেনি জামায়াত: শফিকুর রহমা

10

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বব্যাংকের সহযোগিতা চাইলেন পান

11

শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংল

12

চরফ্যাশনে নিখোঁজ আহাদকে খুঁজছে পরিবার, দুই মাসেও মেলেনি সন্ধ

13

ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

14

মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, আটক ৩

15

ভোলায় মধ্যরাতে আগুনে পুড়লো ৫ দোকান

16

বৃক্ষহত্যাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ ডেপুটি

17

বিনামূল্যে চোখের চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করলেন জুবাইদা রহমা

18

রোববার বঙ্গভবনে উঠবেন রাষ্ট্রপতি

19

আজকের ঘটনায় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত; এভাবে চলতে থাকলে স

20